| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঝদা৬১
পরছি এক পাগলের পালায় মাঝ রাতে সে সূর্য ডুবায় দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। মসজিদে যায় নামাজ পরতে মন্দিরে গিয়া হয় পুজারী আযান বাজান লাগে না তার এক সাথে সে দুই আহারী। আল্লাহ নামে জিকির করে কালী বলে হোলী খেলায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। গির্জায় গিয়া মির্জা মশাই মিষ্টি পায়েশ ননী খেয়ে কালী বলে ধ্যান করিয়া অঞ্জলী দেয় যিশুর পায়ে। গৌতম বুদ্ধের রথ খানি একি পথে নিত্য চালায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। এমন পাগল ধরা ধামে থাকেনা সে একি খানে দয়াল বলে কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসে। মায়ের নামে হাসি কান্না গেঁথে রাখে একি মালায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। হিন্দু মুসলিম বৌদ্দ খৃষ্টান দেখে সেথায় একি বিধান আশা যাওয়া বেশ ভুষাতে দেহ ডাকে এক মলাটে। কোন ভেদাভেদ ভাবেনা কোহিনূর ও ভবা পাগলায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়।
জীবনের পরে মরণ দেখি
সংগীত
উৎসর্গঃ আমার প্রিয় লেখক আব্দুস শাকুরকে যিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন।
জীবনের পরে মরণ দেখি
মরণের পরে জীবন
দমের ভিতর জীবন আবার
দমেই হয়গো মরণ।
এমন ভাবে জন্ম মৃত্যু
ঘুরছে তো সর্বক্ষণ।
জন্মের পরে শিশু কেন
উঠে যে কান্দিয়া
শিশুর কান্দন বুঝেনা গো
আনন্দে থাকিয়া।
শিশু বুঝলো সামনে মরণ
বুঝে নাই তার স্বজন।
এমন ভাবে জন্ম মৃত্যু
ঘুরছে তো সর্বক্ষণ।
দিনের যেমন মরণ হয় গো
রাতের পরশ পেয়ে
রাতের জীবন নিভে যায় গো
আলোর ধাওয়া খেয়ে।
রাত্রি দিনের এই সমাধান
ভাবে কোন মহাজন।
এমন ভাবে জন্ম মৃত্যু
ঘুরছে তো সর্বক্ষণ।
কোহিনুরের নাই ভাবনা
জীবন মৃত্যুর কথা
যে ভাবনার মুল্য নাই গো
ভাবনা হয় যে বৃথা।
জন্ম নিলেই হয়না মরণ
আমার গুরুর ভাষণ।
এমন ভাবে জন্ম মৃত্যু
ঘুরছে তো সর্বক্ষণ।
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১
মেঝদা৬১ বলেছেন: আসলে দুইদিনে দুনিয়া, একদিন জন্মের আর একদিন মরণের। এইভাবেই চলবে জীবন আর মরণ। আমি সেই কথাটি বলতে চেয়েছি। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১০
*কুনোব্যাঙ* বলেছেন: শিশু কান্দিবই তো। জন্মের অভিজ্ঞতাটা খুব একটা সুখকর কিছু তো মনে হয়না
+++++++++