নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগেনা ফুল-চন্দন মন্ত্রতন্ত্রও লাগে না-ভবা পাগলা

ভালবাসা নিম্নগামী

মেঝদা৬১

পরছি এক পাগলের পালায় মাঝ রাতে সে সূর্য ডুবায় দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। মসজিদে যায় নামাজ পরতে মন্দিরে গিয়া হয় পুজারী আযান বাজান লাগে না তার এক সাথে সে দুই আহারী। আল্লাহ নামে জিকির করে কালী বলে হোলী খেলায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। গির্জায় গিয়া মির্জা মশাই মিষ্টি পায়েশ ননী খেয়ে কালী বলে ধ্যান করিয়া অঞ্জলী দেয় যিশুর পায়ে। গৌতম বুদ্ধের রথ খানি একি পথে নিত্য চালায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। এমন পাগল ধরা ধামে থাকেনা সে একি খানে দয়াল বলে কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসে। মায়ের নামে হাসি কান্না গেঁথে রাখে একি মালায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। হিন্দু মুসলিম বৌদ্দ খৃষ্টান দেখে সেথায় একি বিধান আশা যাওয়া বেশ ভুষাতে দেহ ডাকে এক মলাটে। কোন ভেদাভেদ ভাবেনা কোহিনূর ও ভবা পাগলায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়।

মেঝদা৬১ › বিস্তারিত পোস্টঃ

যৌবনে লেগেছে আগুন ©

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

উৎসর্গঃ আমার প্রিয়তমা স্ত্রী চিনুকে



যৌবনে লেগেছে আগুন

সংগীত





যৌবনে লেগেছে আগুন

নিভাবো কেমনে

প্রিয়ার খোঁপায় কৃষ্ণ চূড়া

জ্বলে তা দ্বিগুণে।

এই বসন্ত কালে আমি

যাব কোন বাগানে।



কোকিল ডাকে মধুর বোলে

কুহু কুহু সুরে

প্রান সখী বাঁধছে মোরে

প্রেমের বাহু ডোরে।

বাহু ডোরে প্রেমের ঘোরে

ঘুরছি বনে বনে।

এমন বসন্ত কালে আমি

যাব কোন বাগানে।



প্রেমের মরা ডোবে না কেন

সাগরের অতল জলে

কেউ ভাবেনা আসল প্রেমিক

মরেনা কোন কালে।

শাশ্বত প্রেম সত্য সুন্দর

ভাবের চিরন্তনে।

এমন বসন্ত কালে আমি

যাব কোন বাগানে।



কোহিনূরতো বিশ্ব প্রেমিক

মনকে ভালবাসি

পাগলা ভবা দিছে মোরে

হাতে মোহন বাঁশী।

যমুনাতে প্রেমের ধারায়

নামবো রাঁধার সনে।

এমন বসন্ত কালে আমি

যাব কোন বাগানে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

নস্টালজিক বলেছেন: পুরোনো দিনের লিরিক ভালো লাগলো! বেশ ৭০ দশকের একটা আমেজ পাওয়া গেলো, মন্দ না!


শুভেচ্ছা, মেঝদা!






টাইটেল-টা বড়ই ক্যাবা ক্যাবা জানি হয়ে গেছে, দাদা! /:)

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

মেঝদা৬১ বলেছেন: বাংলা ভাল বুঝি না, তার মধ্যে আঞ্চলিক ভাষা। ক্যাবা ক্যাবা হইলে মাঝে মাঝে ভাল লাগে। এটা গানে ব্যবহার করা যায়, যদি কবিতা হত, তাহলে টাইটেল ভিন্নভাবে আসতো। ধন্যবাদ নস্টালজিক পাশে পেয়ে ভাল লাগছে।

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

একজন আরমান বলেছেন:
যৌবনে লেগেছে আগুন
নিভাবো কেমনে
প্রিয়ার খোঁপায় কৃষ্ণ চূড়া
জ্বলে তা দ্বিগুণে।
এই বসন্ত কালে আমি
যাব কোন বাগানে।


এই প্যারাটা পড়েই ভালো লাগলো খুব।
+++

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

মেঝদা৬১ বলেছেন: ধন্যবাদ আরমান একটি অংশ যদি ভাল লাগে তাতেও আমি খুশী। ধন্যবাদ আরমান ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.