| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঝদা৬১
পরছি এক পাগলের পালায় মাঝ রাতে সে সূর্য ডুবায় দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। মসজিদে যায় নামাজ পরতে মন্দিরে গিয়া হয় পুজারী আযান বাজান লাগে না তার এক সাথে সে দুই আহারী। আল্লাহ নামে জিকির করে কালী বলে হোলী খেলায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। গির্জায় গিয়া মির্জা মশাই মিষ্টি পায়েশ ননী খেয়ে কালী বলে ধ্যান করিয়া অঞ্জলী দেয় যিশুর পায়ে। গৌতম বুদ্ধের রথ খানি একি পথে নিত্য চালায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। এমন পাগল ধরা ধামে থাকেনা সে একি খানে দয়াল বলে কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসে। মায়ের নামে হাসি কান্না গেঁথে রাখে একি মালায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। হিন্দু মুসলিম বৌদ্দ খৃষ্টান দেখে সেথায় একি বিধান আশা যাওয়া বেশ ভুষাতে দেহ ডাকে এক মলাটে। কোন ভেদাভেদ ভাবেনা কোহিনূর ও ভবা পাগলায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়।
মানুষের হুশ হবে কখন
সংগীত
উৎসর্গঃ কবি ও লেখক রশীদ জামীল ভাইকে
মানুষের হুশ হবে কখন
ভেবে দেখরে মন
মানুষ দেখি পশুর অধম
তোমারি স্বজন
তোমার পাশে বসে থাকে
তোমার মন মতন।
মানুষ হইয়া মানুষ মারে
তুমি দেখনা কেন
পরের সম্পদ কেড়ে নিয়া
বাড়ায় মান সম্মান।
তারপরেও আমরা তারে
মানুষ বলি যে কেন।
তোমার পাশে বসে থাকে
তোমার মন মতন।
মানুষের মন হবে রে ভাই
মোমের মত সাদা
এক টোকাতে গলে যাবে
যেমন নরম কাদা।
খুন করিয়া উল্লাস করে
পাকা খুনি যেমন।
তোমার পাশে বসে থাকে
তোমার মন মতন।
জীবের দয়া করে যে জন
তারে করে না দয়া
জাগনা মানুষ ঘুমায়ে থাকে
তারও নাইযে মায়া।
কোহিনূর তো আধা মরা
ছেড়ে যাবে ভুবন।
তোমার পাশে বসে থাকে
তোমার মন মতন।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮
মেঝদা৬১ বলেছেন: ভাল লেগেছে জেনে আমার আরও ভাল লাগছে। ধন্যবাদ আরমান
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬
একজন আরমান বলেছেন:
দুই দিনেরই রঙ্গিন ফানুস,
দম ফুরাইলে ঠুস,
তবুও ভাই কারোরই নাই,
একটু খানি হুঁশ !
ভালো লাগলো লিরিক্স টা।
+++