| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঝদা৬১
পরছি এক পাগলের পালায় মাঝ রাতে সে সূর্য ডুবায় দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। মসজিদে যায় নামাজ পরতে মন্দিরে গিয়া হয় পুজারী আযান বাজান লাগে না তার এক সাথে সে দুই আহারী। আল্লাহ নামে জিকির করে কালী বলে হোলী খেলায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। গির্জায় গিয়া মির্জা মশাই মিষ্টি পায়েশ ননী খেয়ে কালী বলে ধ্যান করিয়া অঞ্জলী দেয় যিশুর পায়ে। গৌতম বুদ্ধের রথ খানি একি পথে নিত্য চালায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। এমন পাগল ধরা ধামে থাকেনা সে একি খানে দয়াল বলে কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসে। মায়ের নামে হাসি কান্না গেঁথে রাখে একি মালায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। হিন্দু মুসলিম বৌদ্দ খৃষ্টান দেখে সেথায় একি বিধান আশা যাওয়া বেশ ভুষাতে দেহ ডাকে এক মলাটে। কোন ভেদাভেদ ভাবেনা কোহিনূর ও ভবা পাগলায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়।
মাছ রাঙা পাখীর যেমন
সংগীত
উৎসর্গঃ লেখক ও বিশ্লেষক রব্বানি চৌধুরীকে
মাছ রাঙা পাখীর যেমন
এক নিরিক্ষ করে
মুহূর্তে সে জলের মাছ
এক ঝাপটায় ধরে।
তোমার ঘরে হৃদি মাঝার
নিরিক্ষ করো তারে।
গুরু গুসাই পীর আর ফকির
আছে ঘরে ঘরে
আসল নকল বুঝতে পারবে
ধ্যানে জ্ঞানে স্মরে
যেজন পাইছে তৃতীয় নয়ন
ভজন করো তারে।
তোমার ঘরে হৃদি মাঝার
নিরিক্ষ করো তারে।
সততা সুন্দর মন মন্থর
করে ভজন করো
মানুষ অন্তর তার অন্তর
একই পাত্রে ধরো।
নিরিক্ষ করে দেখো তুমি
পাবে খুঁজছো যারে।
তোমার ঘরে হৃদি মাঝার
নিরিক্ষ করো তারে।
নিরিক্ষ ওয়ালা মানুষ তুমি
পাবে নয়া সমাজে
পাহাড় পর্বত নদী নালা
খুঁজো ভাজে ভাজে।
কোহিনূর কয় খুঁজে পাবে
তোমার মন মন্দিরে।
তোমার ঘরে হৃদি মাঝার
নিরিক্ষ করো তারে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
মেঝদা৬১ বলেছেন: নিরিক্ষ ওয়ালা মানুষের খুব অভাব, অনেকে অনেকে ঘন ঘন কেবলা পাল্টায়। এক নিরিক্ষে থাকাটা জরুরী। মাছ রাঙ্গা পাখী যখন মাছ ধরে তখন সে পানির অনেক উপরে গিয়ে নিরিক্ষ করতে থাকে যতক্ষন তার নিরিক্ষ সঠিক না হবে, ততক্ষন সে পানিতে ঝাপ দিবে না।
ধন্যবাদ কুনোব্যংগ ভাইয়া।
২|
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
ফরিদ আলম বলেছেন: খুব সুন্দর লেখা মেজদা।
এই লেখা পড়ার অনুরোধ রইল ভারতীয় মুসলিমরা কেমন আছে, কি অবস্থায় আছে জানতে হলে তথ্যবহুল এই লেখা পড়ুন
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০
মেঝদা৬১ বলেছেন: ধন্যবাদ ফরিদ আলম। শুভেচ্ছা সতত
৩|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক ভালোলাগা।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
মেঝদা৬১ বলেছেন: স্বাগতম স্নিগ্ধ শোভন। ভালোবাসা রইলো। শুভেচ্ছা সতত
৪|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
একজন আরমান বলেছেন:
নিরিক্ষ করে দেখো তুমি
পাবে খুঁজছো যারে।
তোমার ঘরে হৃদি মাঝার
নিরিক্ষ করো তারে।
অসাধারণ।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮
মেঝদা৬১ বলেছেন: ধন্যবাদ আরমান। শুভেচ্ছা নিও।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
*কুনোব্যাঙ* বলেছেন: কঠিন গান ভাব বুঝা দায়।