| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঝদা৬১
পরছি এক পাগলের পালায় মাঝ রাতে সে সূর্য ডুবায় দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। মসজিদে যায় নামাজ পরতে মন্দিরে গিয়া হয় পুজারী আযান বাজান লাগে না তার এক সাথে সে দুই আহারী। আল্লাহ নামে জিকির করে কালী বলে হোলী খেলায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। গির্জায় গিয়া মির্জা মশাই মিষ্টি পায়েশ ননী খেয়ে কালী বলে ধ্যান করিয়া অঞ্জলী দেয় যিশুর পায়ে। গৌতম বুদ্ধের রথ খানি একি পথে নিত্য চালায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। এমন পাগল ধরা ধামে থাকেনা সে একি খানে দয়াল বলে কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসে। মায়ের নামে হাসি কান্না গেঁথে রাখে একি মালায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। হিন্দু মুসলিম বৌদ্দ খৃষ্টান দেখে সেথায় একি বিধান আশা যাওয়া বেশ ভুষাতে দেহ ডাকে এক মলাটে। কোন ভেদাভেদ ভাবেনা কোহিনূর ও ভবা পাগলায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়।
যার ব্যাথা তার অন্তর বুঝে
সংগীত
উৎসর্গঃ আমার প্রিয় কবি মুহম্মদ কামরুল হাসানকে
যার ব্যাথা তার অন্তর বুঝে
অন্যে কি আর বুঝে
ব্যাথার ঔষধ দিতে পারে
ব্যাথার কবিরাজে।
বন্ধু আমার দেশ ছাড়িয়া
গেল আমায় ফেলে
কেঁদে কেঁদে বুক ভাসাবো
পুড়া চোখের জলে।
কেমনে পাব বন্ধুর খবর
কি করবো আর ভজে।
যার ব্যাথা তার অন্তর বুঝে
অন্যে কি আর বুঝে।
কত সুন্দর জীবন ছিল
স্বপন ভরা চোখে
গলা ছেড়ে গান গাইতাম
হাসি ভরা মুখে
ভোরে আমার ঘুম ভাঙ্গিতো
নুপুরের আওয়াজে।
যার ব্যাথা তার অন্তর বুঝে
অন্যে কি আর বুঝে।
সোনার ময়না পাখী আমার
গেছো কত দূরে
একবার বন্ধু বুকে নেওনা
বান্ধ বাহু ডোরে।
কোহিনূরের প্রেমের ধরণ
লাগে না যে কাজে
যার ব্যাথা তার অন্তর বুঝে
অন্যে কি আর বুঝে।
৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০১
মেঝদা৬১ বলেছেন: এমন ভাব বিচ্ছেদের গান যে আপনার ভাল লেগেছে তাতেই আমি আনন্দিত। লেখার আগ্রহ বেড়ে যাবে। ধন্যবাদ
২|
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৩
আশিক মাসুম বলেছেন: যার ব্যাথা তার অন্তর বুঝে
অন্যে কি আর বুঝে।
খুব ভাল লাগলো
৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৩
মেঝদা৬১ বলেছেন: আশেকের প্রতি ভালোবাসা থেকে উৎসাহিত করার মন্তব্য, ভাল লাগলো। শুভেচ্ছা।
৩|
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৩
শূন্য পথিক বলেছেন: ভালো লাগা জানবেন
৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৪
মেঝদা৬১ বলেছেন: আপনিও আমার ভালোবাসা জানবেন।
৪|
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
একজন আরমান বলেছেন:
ভালো লাগলো।
বিশেষ করে -
যার ব্যাথা তার অন্তর বুঝে
এই লাইনটা বেশী ভালো লেগেছে।
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
মেঝদা৬১ বলেছেন: বিশেষ লাইনের জন্য বিশেষ ধন্যবাদ আরমান। খুব ভাল লাগে পাশে পেয়ে। শুভেচ্ছা রইলো।
৫|
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
*কুনোব্যাঙ* বলেছেন: গানের শুরুটাই ফাটাফাটি
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
মেঝদা৬১ বলেছেন: শুরু বা শেষাংশ আলাদাভাবে চিন্তা করি নাই ভাই। ধন্যবাদ
৬|
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৪
একজন আরমান বলেছেন:
শুভ জন্মদিন মেঝদা।
শুভ হোক আপনার আগামি দিনগুলো।
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮
মেঝদা৬১ বলেছেন: ধন্যবাদ আরমান ভাইয়া জন্মদিনের শুভেচ্ছার জন্য।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
যার ব্যাথা তার অন্তর বুঝে
অন্যে কি আর বুঝে।
গানে ভালোলাগা।