| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঝদা৬১
পরছি এক পাগলের পালায় মাঝ রাতে সে সূর্য ডুবায় দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। মসজিদে যায় নামাজ পরতে মন্দিরে গিয়া হয় পুজারী আযান বাজান লাগে না তার এক সাথে সে দুই আহারী। আল্লাহ নামে জিকির করে কালী বলে হোলী খেলায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। গির্জায় গিয়া মির্জা মশাই মিষ্টি পায়েশ ননী খেয়ে কালী বলে ধ্যান করিয়া অঞ্জলী দেয় যিশুর পায়ে। গৌতম বুদ্ধের রথ খানি একি পথে নিত্য চালায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। এমন পাগল ধরা ধামে থাকেনা সে একি খানে দয়াল বলে কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসে। মায়ের নামে হাসি কান্না গেঁথে রাখে একি মালায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। হিন্দু মুসলিম বৌদ্দ খৃষ্টান দেখে সেথায় একি বিধান আশা যাওয়া বেশ ভুষাতে দেহ ডাকে এক মলাটে। কোন ভেদাভেদ ভাবেনা কোহিনূর ও ভবা পাগলায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়।
বাবার বাড়ীতে নায়রীর বেড়াতে আসার মত আমরা এই পৃথিবীতে বেড়াতে এসেছি। বেড়ানো শেষে আবার নিজের বাড়ীতে ফিরে যেতে হবে। যাওয়ার সময় তো খালি হাতে তো যাওয়া যাবে না, তাই সংগে অনেক কিছু নিতে হবে। সেই ভাবনা থেকে লেখা।
বাপের বাড়ী যাচ্ছো নারী
সংগীত
বাপের বাড়ী যাচ্ছো নারী
হইয়া যে নায়রী
কয়েক দিন থাকবা তুমি
ছেড়ে নিজের বাড়ী ।।
বাপের বাড়ী থাকবা তুমি
আনন্দে মাতিয়া
বন্ধু বান্ধব সুজন সখি
ভগ্নি ভ্রাতা নিয়া।
মন আনন্দে ঘুরে বেড়াও
ফেলে স্বপ্ন পুরী।।
নাইয়র শেষে নিজের বাড়ী
আসবা যখন ফিরে
পথের সম্বল টাকা পয়সা
নিও সংগে করে।
নদী পারাপারের সময়
লাগবে নগদ কড়ি।।
দিন থাকিতে রওনা দিও
সময় বেশী নাই
অন্ধকারে পথ হারাইলে
কে দেবে যে ঠাই।
কোহিনূর কয় পাইবা দিশা
গুরুর স্মরণ করি।।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৯
মেঝদা৬১ বলেছেন: এখন থেকে ভাবছি কিছু গানে ভুমিকা দিয়ে দেব। ধন্যবাদ
২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
+++++++++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০২
মেঝদা৬১ বলেছেন: খুব ভাল লাগলো। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
আরজু পনি বলেছেন:
ভুমিকাটা লিখে ভালো করেছেন।
ভাল লাগা রইল।।