| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঝদা৬১
পরছি এক পাগলের পালায় মাঝ রাতে সে সূর্য ডুবায় দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। মসজিদে যায় নামাজ পরতে মন্দিরে গিয়া হয় পুজারী আযান বাজান লাগে না তার এক সাথে সে দুই আহারী। আল্লাহ নামে জিকির করে কালী বলে হোলী খেলায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। গির্জায় গিয়া মির্জা মশাই মিষ্টি পায়েশ ননী খেয়ে কালী বলে ধ্যান করিয়া অঞ্জলী দেয় যিশুর পায়ে। গৌতম বুদ্ধের রথ খানি একি পথে নিত্য চালায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। এমন পাগল ধরা ধামে থাকেনা সে একি খানে দয়াল বলে কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসে। মায়ের নামে হাসি কান্না গেঁথে রাখে একি মালায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। হিন্দু মুসলিম বৌদ্দ খৃষ্টান দেখে সেথায় একি বিধান আশা যাওয়া বেশ ভুষাতে দেহ ডাকে এক মলাটে। কোন ভেদাভেদ ভাবেনা কোহিনূর ও ভবা পাগলায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়।
আমার এই কবিতাটি ২০১২ সালের ২৬ মার্চ মঙ্গলবার বেলা ১:৫১ মিনিটে লেখা। আজ সারা বাংলাদেশে ব্লগার এন্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্কের আন্দোলনের সাথে কত
কিছুতে মিলে যায়। আমি মুঠো ফোনে স্বপ্ন দেখে আর অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্কের
কর্মকান্ড খুব কাছকাছি চেতনা আর আমার কবিতার ভিতরে আমার স্বপ্নের সাথে কিভাবে
যেন মিল খুঁজে পাই। ধন্যবাদ।
শব্দের পদাবলী
সফিকুল ইসলাম কোহিনূর
কবিতা
মুঠোর ভিতর ইতিহাস
সোনালী রোদ্দুর
মুঠো ফোনে স্বপ্ন দেখে
পারি দেয় সমুদ্দুর।
মুঠো ফোনে রবি আর কাজী
চিত্রপটে সেই ছবি
মুঠো ফোনেই রুদ্দের চিঠি
কবিতায় প্রিয় কবি
মুঠোতে থাকে আকাশের ঠিকানা
পার্বতীর পায়ে নূপুর।
মুঠো ফোনে স্বপ্ন দেখে
পারি দেয় সমুদ্দুর।
চালচিত্র হয় চলচিত্র
জীবন থেকে নেয়া
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো
একুশের গান গাওয়া।
মনির বলে কবরের কথা
মধ্য রাতেই দুপুর।
মুঠো ফোনে স্বপ্ন দেখে
পারি দেয় সমুদ্দুর।
মুঠোতে দেখি নাটক সড়নি
হক সেলিমের যুগল
পায়ের আওয়াজ পাওয়া যায়
আর কেরামত মঙ্গল
একাত্তরের রক্ত ক্ষরণ
বেদনা বিধুর।
মুঠো ফোনে স্বপ্ন দেখে
পারি দেয় সমুদ্দুর।
মুঠোর ভিতর আগরতলা
আগস্টে আমার পিতা
মার্চের আগুনে গুন লেখে
স্বাধীনতার কবিতা।
মুঠো ফোনে আবার গড়বে
প্রজন্ম একাত্তর।
মুঠো ফোনে স্বপ্ন দেখে
পারি দেয় সমুদ্দুর।
মুঠো ফোনে লালন হাছন
মৃদঙ্গ আর কাঁসি
আমার সোনার বাংলা আমি
তোমায় ভালবাসি।
ভবা পাগলার ভগবান দেখা
ভূবন ভরা নূর।
মুঠো ফোনে স্বপ্ন দেখে
পারি দেয় সমুদ্দুর।
মুঠো ফোনে বনলতা সেন
রং তুলিতে আঁকা
কালো রেখায় জয়নুল বলে
মরনের কত ক্ষুধা।
জগন্ময়ের সাতটি বছর
চিঠির ভিতরে সুর।
মুঠো ফোনে স্বপ্ন দেখে
পারি দেয় সমুদ্দুর।
মুঠের ভিতর তর্জনীটা
উঁচিয়ে কাঁপিয়ে দেয়
একটি কবিতায় সাড়া পৃথিবীর
সমস্ত কথা কয়।
মুজিবের মুঠেই স্বাধীনতাটা
করতো টাপুর টুপুর।
মুঠো ফোনে স্বপ্ন দেখে
পারি দেয় সমুদ্দুর।
বঙ্গবন্ধুর শোষক শোষিত
অমর বিশ্ব বানী
এই বাংলায় হারামজাদারা বলে
রঙ বেরঙের কাহিনী।
মুষ্টিবদ্ধ হাতে জয়বাংলা বলে
ঘাতক কর দূর।
মুঠো ফোনে স্বপ্ন দেখে
পারি দেয় সমুদ্দুর।
©somewhere in net ltd.