| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঝদা৬১
পরছি এক পাগলের পালায় মাঝ রাতে সে সূর্য ডুবায় দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। মসজিদে যায় নামাজ পরতে মন্দিরে গিয়া হয় পুজারী আযান বাজান লাগে না তার এক সাথে সে দুই আহারী। আল্লাহ নামে জিকির করে কালী বলে হোলী খেলায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। গির্জায় গিয়া মির্জা মশাই মিষ্টি পায়েশ ননী খেয়ে কালী বলে ধ্যান করিয়া অঞ্জলী দেয় যিশুর পায়ে। গৌতম বুদ্ধের রথ খানি একি পথে নিত্য চালায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। এমন পাগল ধরা ধামে থাকেনা সে একি খানে দয়াল বলে কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসে। মায়ের নামে হাসি কান্না গেঁথে রাখে একি মালায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। হিন্দু মুসলিম বৌদ্দ খৃষ্টান দেখে সেথায় একি বিধান আশা যাওয়া বেশ ভুষাতে দেহ ডাকে এক মলাটে। কোন ভেদাভেদ ভাবেনা কোহিনূর ও ভবা পাগলায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়।
আমার নিদানেরও কালে ©
আমার নিদানেরও কালে, যখন যাব ভুবন ছেড়ে
তোমার ঐ রূপ দেখে আমি
যাবো পরপারে।।
সাড়া জীবন রঙ্গিন দোলনা, দুলছি দুইজন কত
রঙ তামাশায় ভালবাসায়
খেলছি মনের মত।
কত দুঃখ দিছি তোমায়
মাফ করিও মোরে।।
এক থালাতে বসে মোরা, ভাগাভাগি করে
একই খাবার খাইছি দুইজন
পরাণ যেতো ভরে।
কেমন করে খাব একা
তুমি গেছো দূরে।।
বাজার থেকে আনতাম যেদিন, রঙ্গিন সুতীর শাড়ী
মন আনন্দের নাচতে নাচতে
মাথায় তুলতে বাড়ী।
দেখিনা সেই শাড়ীর নাঁচন
খুঁজি বারে বারে।।
মাওলা তোমায় ডাকি আমি, নিয়ে যাও আমারে
যেথায় আছে প্রাণের বন্ধু
যাব তারই দ্বারে।
কোহিনূ্র এখন যেতে চায় গো
জ়ীবন দিছি যারে।।
২|
২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৪
যাযাবর বেদুঈন বলেছেন: মাওলা তোমায় ডাকি আমি, নিয়ে যাও আমারে
যেথায় আছে প্রাণের বন্ধু
যাব তারই দ্বারে।
প্রিয় বন্ধুকে ছেড়ে থাকার কষ্টটা অনেক। ভাল লেগেছে মেঝ দা এমন হৃদয় ছোঁয়া আকুতি।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩০
একজন আরমান বলেছেন:
ভালো লাগলো মেঝদা।