নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মরে গেলে পঁচে যায় আর বেঁচে থাকলে বদলায়

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ; সমালোচনা করা বন্ধ করুন । সরকার ধনী গরীবের মাঝে বৈষম্য দূরীকরণে নিরলস ভাবে কাজে করে যাচ্ছে । সরকারের উদ্দেশ্য বোঝার চেষ্টা করুন । সরকার সবাই কে ফ্যামিলি কার্ড দিতে চায় । এর জন্য প্রয়োজন কোটি কোটি গরীব পরিবার । তাই সিদ্ধান্ত নেয়া হয়েছে , যারা স্বচ্ছল তাদেরকে প্রথমে ধাপে ধাপে গরীব বানানো হবে । এরপর প্রত্যেক পরিবারকে দেয়া হবে ২৫০০ টাকা করে মাসিক ভাতা । এভাবে পুরো বাংলাদেশ কে শতভাগ ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের ।

একজন ক্ষুদ্র মানুষ হিসাবে সরকারের সমীপে প্রার্থনা , দয়া করে দ্বিতীয় ধাপে গ্যাসের দাম বাড়িয়ে দেন । এদেশের মানুষ বিদেশ থেকে আমদানি করা গ্যাস দিয়ে রান্নাঘরের চুলায় জাঙিয়া শুকায় । গ্যাসের দাম বাড়ালে ছাদে গিয়ে জাঙিয়া শুকাবে । পাশাপাশি ফ্রীতে সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাবে । তৃতীয় ধাপে বাড়াতে হবে বিদ্যুতের দাম । যে জাতির পূর্ব পুরুষরা মোমবাতির আলোয় পড়াশোনা করে দেশের নাম উজ্জ্বল করেছে সেই জাতি এখন এসি রুমে বসেও পরীক্ষায় পাশ করতে পারে না। দরকার নেই এমন বিলাসিতার । এসি চালানো বন্ধ হয়ে গেলে গ্লোবাল ওয়ার্মিং কমে যাবে ।

সরকারের চেষ্টায় আমি কোনো ত্রুটি দেখছি না । এখন সময় হয়েছে জনগণের সরকারের পাশে দাঁড়ানোর । এমন ক্রান্তিকালে যদি সরকার জনগণকে পাশে না পায় তবে কিসের জনগণ আমরা ? উত্তেজিত না হয়ে সরকার কে তার উই হ্যাভ এ প্লান বাস্তবায়নে সহায়তা করুন । এতটুকু নিশ্চিত বলতে পারি , জনগণের সরকার কখনো আপনাদের সাথে বেঈমানি করবে না ।

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৫

কলিমুদ্দি দফাদার বলেছেন:
মধ্যেপ্রাচ্য যুদ্ধ, রিজার্ভ সংকট, জ্বালানী তেলের মুল্য বৃদ্ধি সব বিএনপির যুক্তি মেনে নিলাম। আওয়ামীলীগ সরকার শেষবার যখন তেলের দাম বৃদ্ধি করলো; খালেদ মহিউদ্দিন টকশোতে তেলের মূল্য বৃদ্ধি সম্পর্কে আন্দালিব রহমান পার্থের বয়ান- খালেদ বাংলাদেশের জনগন হিসেবে আমার এতো লজ্জাবোধ হচ্ছে সরকার একবার পার্লামেন্টে এই বিষয়টি আলোচনা করার প্রয়োজন বোধ করলো না। ইউক্রেনে যুদ্ধ হলে দেশে কচুর দাম বেড়ে যায়। কচু তো ইউক্রেন থেকে আসে না।

দেশে কি এখন কচুর দাম কমেছে?


২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫

সৈয়দ কুতুব বলেছেন: সংস্কার চলছে ; সাময়িক অসুবিধা মেনে নিন। কচু না খেলেও বাঁচবেন ।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৫

মাথা পাগলা বলেছেন: ভেবেছিলাম আপনি হয়তো বলবেন - শেখ হাসিনা থাকলে এখন তেলের দাম ৫০০ টাকা হতো।

ইউনুস সরকারের জন্য দেশের অর্থনীতি খারাপ হয়েছে এটা বের করতে বিএনপি সরকারের ৬ মাস সময় লেগেছে। আগে বুঝতে পারলে ফ্যামিলি কার্ড ঘোষনা হয়তো দিতো না। বিএনপিকে দোষ দিয়ে লাভ নাই। ইউনুস সরকারের পর লীগ ক্ষমতায় আসলে খুব সম্ভবত একই সমস্যা হতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.