| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ কুতুব
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
মরিয়মের বাবা পৃথিবীর অন্যতম একজন লোভী মানুষ। আমাদের সমাজেও কিছু মা-বাবা আছেন, যারা নিজেদের কন্যা সন্তানকে মানুষ হিসেবে দেখার চেয়ে পণ্যের মতো বিক্রি করতে বেশি আগ্রহী। সেই বিক্রির আধুনিক ও কুৎসিত নামই হলো তথাকথিত 'বিয়ে'। নিজের লোভ মেটাতে আর আর্থিক বা রাজনৈতিকভাবে লাভবান হতে নিজের মেয়ের ভবিষ্যৎকে বলিদান দিতে একটুও বুক কাঁপে না এমন পিতাদের।
জামায়াতের লম্পট নেতা গাজী নজরুলের বেলায় ঠিক এই কাজটিই করেছেন মরিয়মের বাবা। আত্মীয়তার ঠুনকো অজুহাত দিয়ে আড়ালে টেবিলের নিচে যে কত টাকার খেলা হয়েছে কে জানে ? চাকরির আশায় ঘর ছেড়ে মরিয়ম পড়েছিল এমন এক লোভী বাবা, লম্পট নজরুল আর এক লোভী মামার খপ্পরে যারা সবাই মিলে তার জীবনটাকে এক জীবন্ত নরকে পরিণত করেছে।
সবচেয়ে দুঃখজনক বিষয় হলো : এত বড় একটা অন্যায় ঘটে গেল, অথচ দেশের তথাকথিত নারী অধিকার সংগঠন, মহিলা বিষয়ক অধিদপ্তর বা শিশু-নারী সুরক্ষা নিয়ে কাজ করা কোনো সংগঠনের মুখ থেকে টু শব্দটি পর্যন্ত শোনা যায়নি ! এরা সবসময় বড় বড় সেমিনার আর অধিকারের বুলি আওড়ায়, কিন্তু যখন একজন প্রান্তিক ঘরের মেয়ে ক্ষমতার প্রভাবে লম্পটদের হাতে নিগৃহীত হয়, তখন তাদের এই নীরবতা কার স্বার্থে? ক্ষমতার ভয়ে নাকি অর্থের প্রভাবে তারা আজ অন্ধ? এই ভণ্ডামি কার জন্য?
জামায়াতের এমপি গাজী নজরুলের প্রথম স্ত্রী আপসের মাধ্যমে জামিন পেয়ে গেছেন। যদিও গাজী নজরুল নিজে এখনো জেলে আছেন, তবে এ দেশের দুর্নীতিগ্রস্ত সিস্টেমকে বুড়ো আঙুল দেখিয়ে হয়তো একদিন তিনিও ঠিকই জামিন পেয়ে যাবেন। আর সেদিন মরিয়মের কাঙ্ক্ষিত বিচার পাওয়ার স্বপ্ন চিরতরে ধুলোয় মিশে যাবে।
ফটোকার্ড ক্রেডিট : সময় টিভি ও ইত্তেফাক
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নারী নেতৃত্ব এখন শাড়ীর আচলে গুপ্ত হয়েছে
সময় মত বেড়িয়ে আসবে ।
এখন সময় হচ্ছে কিশোর গ্যাং দের ।