| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই ফিরে যায়,
ফিরব আমিও।
ফিরব বুকের গহীনে নিয়ে
একফোটা অশ্রু চিহ্ন,
একচিলতে হাসির রেশ,
হাতে নিয়ে ফিরব
একটি অমোঘ কবিতার খাতা।
মানুষের সারিতে দাঁড়িয়ে বলব,
আমি বিশ্বাসী ছিলাম,
অবিশ্বাসের মহোত্সবে আমি
খান্নাসের হাত ধরে নাঁচিনি।
আমি পাপ করেছি অনিচ্ছায়,
ইচ্ছায় করেছি পূণ্য,
আমি তখনও সমর্পিত;
সমর্পিত এখনও,
বিচারে মুক্তি পাব কিনা জানি না
তবুও প্রত্যাশা করুনার ।
©somewhere in net ltd.