| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলায় খেলায় গেল শৈশব,
আনমনে চলে গেল কৈশোর,
সময় নিয়ে এলো দুজনার দুরত্ব ।
সময়,হায় সময়!
বেড়ে উঠার সময় !
ব্যাকুল চোখ তাকে খুঁজে ফিরে বারবার,
এক আধখানা চোখাচোখি তীর হয়ে বিঁধে বুকে,
সৌজন্যতার হাসিতে হৃদয় ছুটে যায় বাড়ির উঠোন ডিঙ্গিয়ে;
তার জানালার গ্রীল আর ফুলেল কার্টেইন ভেদ করে।
সে ভোরের বকুল কুড়াতো,
শুধু তাকে দেখব বলে
সারারাত কেটেছে ভোরের প্রতিক্ষায়,
নিশিরাত বকুল তলায় অবিরাম ঝরিয়েছি আমার গোপন অনুভুতি,
ভুল করে ফুল ভেবে একবারও কুড়ায়নি সে।
বুঝল না হায়,
সে বুঝল না, কেন জাগি এত সকালে,
জানলো না আমার হৃদয়গত সমাচার।
হৃদপিন্ডে দহন রেখে প্রতিদিন সহাস্য বলেছি 'সুপ্রভাত',
সুপ্রভাত গড়ায়নি কোন মগ্ন দুপুরে।
বিকেলে একাকী দাঁড়িয়ে চাহি পথ,
জানি আর আসবে না,
ফেরার কথা নয় তার,
সে আর পড়শি নয় আমার,
অন্য কারো ঘরে তার মুগ্ধ বসতী ।
©somewhere in net ltd.