নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুতুব আফতাব

কুতুব আফতাব

কবি,গীতিকার,গল্পকার

কুতুব আফতাব › বিস্তারিত পোস্টঃ

নিষেধাজ্ঞা

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৯

আকন্ঠ গিলেছি হলাহল

বিষে বিষাক্ত আমি

বাড়িয়ো না ঠোঁট

এ ঠোঁটের স্পর্শ নিতে

স্পর্শে ঘায়েল হবে



আমার ভেতরে আমি

বিষাদের কাঁথামুড়িয়ে আছি

ভঙ্গুর স্বপ্নের পৃথিবীতে আমার নিভৃতবাস

আমার ভেতর কেবলই কষ্ট বুদবুদ



এখানে বসবাসযোগ্য কোন জায়গা নেই

নিজগুণে করি মানা

এসো না

দিও না উঁকি ভাঙ্গামনের ফাঁকে

ফুটো হবে ভাবনার ওজোন

নির্মলতা ছেয়ে যাবে দুষিত হাওয়ায়

বদলে যাবে সুখের বায়ুমন্ডল



কাছে এসো না একদম

অমৃতধারী খুঁজে নাও অমৃতভান্ডার

আমি বিষ নিয়ে আছি

আমি আমার বিষের ভাগ কাউকে দেব না ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৯

ময়নামতি বলেছেন: প্রথমে সামহোয়্যার ইন ব্লগে আপনাকে স্বাগতম।

আপনার কবিতা খুবই সুন্দর হয়েছে আপনি আপনার কিশোর বেলার স্মৃতি ধরে রাখতে চেষ্টা করেছেন।

দেখুন ভাই ব্লগ এমন একটা মাধ্যম তার ছোট একটি উদাহরন দেই যা আপনার বেলায় প্রযোজ্য।

আপনি কবিতা লিখেন, তা যদি বই আকারে হত আপনি আপনার শ্রোতার মূল্যায়ন সরাসরি দেখতে পেতেন না।
এখানে আপনার কর্মে আলোচনা সমালোচনা সবই দেখতে পাবেন।
আপনার কর্মের মূল্যায়ণ হতে দেখলে আপনাকে পুলকিত করবে আপনি হারিয়ে যাবেন ভাবনার নদীতে।

শুভকামনা সকল সময়েরজন্য।

প্লাস।+++++++++

২| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৯

কুতুব আফতাব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে । আপনার কথাগুলো চমত্কার বলেছেন। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.