নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব অবাক হয়ে খেয়াল করালাম, আমার সম্পর্কে আমার তেমন কোন স্পষ্ট ধারনা নেই। মানুষ আর পরগাছার মধ্যে অদ্ভুত মিল রয়েছে। বেশীরভাগ মানুষ তার প্রিয় মানুষকে আকড়ে ধরে বাঁচতে চায়। যখন মানুষটা চলে যায়, নাম কিংবা পদবী অপরিবর্তিত থাকে কিন্তু মানুষটা বদলে যায়।

Limon BD

নাম না জানা গল্পগুলু জীবনের অনেকটা যায়গা জুড়ে আছে।আমি পরিচয় হীন এই শহরের মানুষ

Limon BD › বিস্তারিত পোস্টঃ

তোমায় নিয়ে বেঁচে থাকার গল্প(ছোট গল্প)

২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৫

মফস্বল ছেড়ে ঢাকায় একটা ঠিকানা করে নিয়েছি পড়াশোনার খাতিরে গত ছয় মাস ধরে।

নতুন বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে খানিকটা অসস্তিতে ছিলাম কিছু দিন।

নতুন পরিবেশ নতুন করে নিতে এখন আর খারাপ লাগছে না।

ইতিমধ্যে বেশ কিছু বন্দুদের সাথে সখ্যতা গড়ে ওঠেছে।

লেখাপড়া নিয়ে বিশেষ কিছু বলার নেই,

আর দশটা ছাত্রের মত চলছে বলে চালিয়ে দেয়া যায়,

কিন্তু নিয়মিত ক্লাস করায় আমার চেয়ে কেউ এগিয়ে ছিল না।

নিয়মিত লাইব্রিতেও যাতায়াত ছিল।

নিয়মিত চা খাওয়া ইউনিভার্সিটি জীবনের অংশ হয়ে গেছে।

সেদিনও আমি আর সাথে কিছু বন্ধু নিয়ে চা খাচ্ছিলাম।

পেছন থেকে মেয়ে কণ্ঠে সুমন বলে ডাকল।

আমি ফিরে তাকাতে দেখি সামিহা।

সামিহা"সুমন আজ আমার একটু তারা আছে।চলে যাচ্ছি।তুমি কালকে নোটটা একটু দিও।"

"আচ্ছা ঠিক আছে।চা খাও।"

"না সময় নেই"

বলে চলে গেল।সামিহা চলে যেতেই তানভীর চেচিয়ে বলে উঠল

"আমরা সবাই বন্ধু কিন্তু আমাদের কাছে নোট না চেয়ে তোর কাছে চাইল।

লক্ষণ সুবিদার নয়............"

আমি থামিয়ে দিয়ে বললাম"বাজে বকিস না,চল ক্লাসয়ে চল"।

তানভীর এর কথায় আমার মাঝে খানিকটা ভাল লাগা কাজ করছিলো ।

দিনগুলু বেশ যাচ্ছিল।সামিহা আর আমি এক বেঞ্চে বসতাম বেশির ভাগ সময়।

চোখের সাংকেতিক ভাষায় ভালবাসার তরঙ্গ ছড়াতে লাগলাম।এরই মাঝে দুজনে

বুঝে গেলাম একটা চুম্বকীয় আবেশ তৈরি হয়ে গেছে,আকর্ষনটা ভাল মতই টের পাচ্ছি দুজনে।

ভালবাসার উষ্ণ বায়ুর প্রভাবে ঘোরে চলল আরও কিছু দিন।কিন্তু এই শহুরে জীবনেও

আমাকে মফঃস্বলের একটি মুখশ্রী তাড়িয়ে বেড়ায় ভালবাসা বিক্রির দায়ে।

যদিও ওই মেয়ের সাথে আমার এখন আর কোন সম্পর্ক নেই।

সিধান্ত নিলাম সামিহাকে সব জানিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসব।

জানিয়ে দিলাম সব,মুখ ভার করে চলে গেল সেদিন।

পরদিন বেশ গোমরা মুখে আমাকে বলল

"কাল টি.এস.ছি তে এসো বিকেল চারটায়"

মাথা নিচু করে চলে গেল আমার পাস থেকে।

পরদিন তার বেধে দেয়া সময়ের কিছু সময় আগে হাজির হলাম।

সামিহা ঠিক চারটায় এসে উপস্মিত হল।

তিনটে উপহার পেলাম,

১.রাবার

২.কলম

৩.সুতা

অবাক হয়ে জিজ্ঞাসা করলাম"এসব জিনিস কেন দিলে?"

"রাবার দিলাম তোমার অতীত মুছে ফেলার জন্য।"

"তাহলে যে আমি ঝাপসা হয়ে যাব।"

"অদ্বৈত সত্তায় চারটে চোখ নয় দুটোয় যথেষ্ট।"

"আর কলম দিলে কেন?"

"বর্তমান লিখতে,পেন্সিল দেইনি যাতে না মুছতে পারো।"

"সুতোর রহস্য?"

"এই একটি সুতার শক্তি কতটুকু তা বুঝাতে।একটি সুতা গায়ে জড়ানো যায় না।

অনুভূতি গুলু পুঞ্জিভূত হোক না,সিগারেট এর মরা আগুন পরে থাক ছাই হয়ে।"

"হাত বাড়ালাম,গায়ে জড়ালাম হাজার অনুভূতির সম্পর্ক।";););)

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৭

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: :) জিবনটা যদি এমন হতো

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩

Limon BD বলেছেন: আসলেই যদি এমন হত।ধন্যবাদ মন্তব্য করার জন্য....

২| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১

s r jony বলেছেন:
ওফফ!!!!!!!!! জটিল ব্রো

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১২

Limon BD বলেছেন: ওফফ!!!!!!!!! থাঙ্কু ব্রো

৩| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২

এরিস বলেছেন: Ereaser dilo muche felar jonne, Kolom dilo jeno ei lekha r na muche, r Suta dilo bondhon toiry korar jonne... Kin2 lep ba kombol kichui to deyni, joriye dhorlen keno...!! ;) :D
Khub sundor golpo... :) +++

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫

Limon BD বলেছেন: ভাই এমনিতে গরমে বাঁচি না কম্বল দিলে ত শেষ হয়ে যাব

৪| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫

গৃহ বন্দিনী বলেছেন: ভাল লাগলো । অল্প কথায় অনেক কিছু জানলাম :) :)

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৯

Limon BD বলেছেন: থাঙ্কু ব্রো ।কিছুটা অনুভূতি আর বাকিটা হাহাকার

৫| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩

এল এইচ, জুয়েল বলেছেন: ফাটিয়ে দিয়েছেন গুরু B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১

Limon BD বলেছেন: থাঙ্কু ভাইয়া

৬| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩

শ্রাবণ জল বলেছেন: সুন্দর লিখেছেন।

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪

Limon BD বলেছেন: আপনাকে ধন্যবাদ

৭| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০

এক আলোকবর্ষ​ দূরে বলেছেন:
হাত বাড়ালাম,গায়ে জড়ালাম হাজার অনুভূতির সম্পর্ক।

মাঝে মাঝে খুব হিংসা হ​য় যে কিছু মানুষ এত সুন্দর করে কিভাবে লিখে...

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯

Limon BD বলেছেন: আমি যা লিখেছি তা গল্পের পর্যায় পরে কিনা জানি না।তবে আমি মাঝে মাঝে অবাক হই কিছু মানুষ এত দারুন লিখে কি করে

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখাটা ভালো লাগল। সুন্দর লিখেছেন।

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৪৭

Limon BD বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.