| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিংকন বাবু০০৭
ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই
২০০৮ সালে বাংলাদেশে প্রথম ১০০০ টাকার নোট ছাড়া হয়। সেসময় সোনার গড় দাম ছিল ভরি ২৪,০০০ টাকা। মানে ২৪টা ১০০০ টাকার নোট দিয়ে আপনি এক ভরি সোনা পেতেন।
২০২৬ সালে ১ ভরি সোনার দাম ২,৫৬,০০০ টাকা। সোনার পরিমাণ একই আছে, কিন্তু টাকার ক্রয়ক্ষমতা প্রায় ১০ গুণ কমেছে।
কেউ আমাদের হাতে কাগুজে নোট ধরিয়ে দিয়ে আমাদের সম্পদ নিয়ে গেছে।
এই সম্পদ লুট দুই ভাবে ঘটে।
প্রথমত, বাংলাদেশের অভ্যন্তরীণ দুর্নীতি। দেশ থেকে ২০০৯ থেকে ২০২৪ সালে প্রচুর সম্পদ বৈদেশিক মুদ্রার আকারে বাইরে পাচার হয়ে গেছে। ডলার সংকট ঢাকতে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়েছে, আর কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ধার দিয়েছে।
দ্বিতীয়ত, ফিয়াট মানি বা কাগুজে মুদ্রার নিজস্ব কোনো মূল্য নেই। বাংলাদেশ সরকারের মতো অ্যামেরিকার সরকারও টাকা ছাপায়। ২০০৮ সালে প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ২৮ ডলার যা এখন ৯২.৫ ডলার। অর্থাৎ স্বর্ণের দাম বেড়েছে ২৩০% এবং ডলারের দাম কমেছে ৬৯%। এটাই কাগুজে মুদ্রার কারচুপি।
**কালেক্টেড।
২|
১৩ ই মার্চ, ২০২৬ রাত ১:১১
নূর আলম হিরণ বলেছেন: সে হিসেবে তো ডলারের ক্রয় ক্ষমতাও কমেছে। ২০০৮ সালে এক ভরি স্বর্ণ কিনতে লাগতো ৩৫৩ ডলার এখন লাগছে ২১৪০ ডলার!
আসলে আপনি যেভাবে মুদ্রার ক্রয় ক্ষমতা হিসেব করছে এভাবে ক্রয় ক্ষমতা হিসেব হয় না।
৩|
১৩ ই মার্চ, ২০২৬ ভোর ৫:১৫
শ্রাবণধারা বলেছেন: গোস্তাখি মাফ করবেন জনাব। একটা ছেলেমানুষি প্রশ্ন - স্বর্ণের এত দাম হওয়ার কারণ কী? গয়না বানানো ছাড়া স্বর্ণ আর কী কাজে লাগে? এর চেয়ে লোহার দাম বেশি হওয়া উচিত ছিল না কি?
টাকার পরিবর্তে লোহা নিয়ে আমাদের বাজার করতে যাওয়া যুক্তিযুক্ত নয় কি? ধরুন, একটা ইলিশ মাছ কিনে বিশ কেজি লোহা দিয়ে দাম পরিশোধ করলাম! আবার ধরুন, কেউ জমি কিনতে গেল এক হাজার ট্রাক ভর্তি করে লোহা নিয়ে। কোন সমেস্যা?
৪|
১৩ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪২
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: হায় হায়!!!