| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা, জীবন কি?
জীবন মানেই কি অনেক কিছু ।
অবশ্যই অনেক কিছু নয়তো সবাই নিজের
জীবন নিয়ে এতো মাতামাতি করে কেন । সুখ
দুঃখ, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া কত
হিসাব এই একটা জীবনকে নিয়ে ।
আরে না অনেক কিছু কি করে হবে ।
এইতো সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত,রাত
থেকে আবার সকাল, অতঃপর একদিন মরণ ।
এইতো জীবন শেষ । তাহলে জীবনের আবার
কিসের মূল্য?
একটা ভিক্ষুকের কাছে তো দুপুরের নুন আর ভাত
খাওয়াও তো মুশকিলের বিষয় আমার মত ।
কিন্তু কোটিপতির কাছে তো খাওয়া তো পরের
বিষয় শহরের অধিকাংশ খাবার
কিনে বিলাতন করাই কোন ব্যাপার না ।
আসলে এক একটা জিনিসের মূল্য এক এক
জনের কাছে ভিন্ন রকম । ঠিক তেমনি জীবন
টাকে মনে করলে অনেক কিছু না করলে কিছুই
না । প্রত্যেকের জীবনই এক দিন উধাও
হয়ে যাবে । আর যদি কিছু এই দুনিয়ায়
অবশিষ্ট কিছু থাকে তবে সেটা নিজের
নামটি থেকে যাবে ভালো কিছু কাজের
মাধ্যমে ।
তাই জীবনকে প্রাধান্য না দিয়ে ভালো কাজকেই প্রাধান্য
দেওয়া উচিত ।
©somewhere in net ltd.