| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাপিত জীবনে বিচিত্র বৈভব
যাপিত জীবনে বিচিত্র বৈভব
স্মৃতির ডানায় একদিন একছত্র অধিকার ছিল তারই
অথচ দেখো খাঁজকাটা কালের গহবরে সবার অলক্ষ্যে
এই ম্রিয়মাণ জীবন ধীর লয়ে ক্ষয়ে ক্ষয়ে যায়।
ক্ষয়ে যাওয়া চাঁদের সময় যাপনে,
ঠিক যেন ভরা পূর্ণিমায় শশী যৌবনে ফিরে
অথচ হারানো প্রেম! ফিরে না আর কোন কালেই
শুধু জীবাশ্ম ইতিহাসের ছাপচিত্র আঁকা।
জীবাশ্ম কালের ইতিহাস বয়ে বেড়ায়
যাপিত জীবনের খন্ড খন্ড প্রতীতির মায়া
সোদা মাটির গন্ধ শুকে ছড়িয়ে পরে হাওয়ার মাদল বাজে
যুগে যুগে প্রেম এমনি মুখে মুখে মিথ বুনে যায়।
১৬/আশ্বিন/শরৎকাল।
২|
০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৩
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । পড়ে ভাল লাগলো । ![]()
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++
ভালো থাকবেন