| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমাম আবু হানিফার জীবদ্দশায়, বাগদাদে একজন নাস্তিক বক্তা বেশ প্রভাবশালী হয়ে উঠে। তার সাথে যুক্তি তর্কে কেউই পেরে উঠতোনা।
সে একদিন লোকদের জড় করে বলল ডাকো তোমাদের সর্বশ্রেষ্ঠ বক্তাকে , আমি আজ তাকে পরাজিত করে প্রমান করে দেব, আল্লাহ বলে কেউ নেই। এই পৃথিবীসহ সমস্ত সৃষ্টি নিজে থেকেই তৈরি হয়েছে।
ইমাম আবু হানিফাকে খবর দেয়া হোল। কিন্তু দিন গড়িয়ে সন্ধ্যা হতে চলল, তার খবর নেই। নাস্তিক মুচকি হাসে আর বলে, দেখ সে যুক্তিতে পেরে উঠবেনা ভেবে পালিয়ে গেছে।
একটু পরে ইমাম আবু হানিফা এসে হাজির। দেরি হবার কারন জিজ্ঞেশ করা হলে তিনি বললেন, আমি সময়মতই রওনা হয়েছিলাম। কিন্তু আমি যখন নদীর তীরে আসলাম, দেখি এক আজব ঘটনা।
নদীর মাঝখানে কাঠের তক্তা ভেসে উঠতে লাগল। একটু পরে দেখি কোথা হতে পেরেকে এসে এসে তক্তা গুলো জোড়া লাগিয়ে একটি নৌকা বানিয়ে ফেলল। এরপর কোথা থেকে একটা বৈঠাও আসল। কোন মাঝি ছাড়াই নৌকাটি আমার দিকে ভেসে আসল, এবং আমি তাতে উঠে বসলাম। অতঃপর নৌকাটি নিজে থেকেই আমাকে এখানে নিয়ে আসল।
ঘটনা শুনে নাস্তিক তো হাসিতে লুটিয়ে পড়ে। বলল এই হোল তোমাদের শ্রেষ্ঠতম বক্তা?
জিজ্ঞেশ করলেন, কেন কি সমস্যা?
নাস্তিক বলল, আপনি দাবি করেন কোন কারিগর ছাড়াই কাঠের টুকরো থেকে নিজে নিজে নৌকা হয়ে গেল, তা আবার মাঝি ছাড়াই নিজে থেকেই আপনাকে নদি পার করে এখানে নিয়ে আসল? এটি কি পাগলের প্রলাপ নয়।
ইমাম উত্তর দিলেনঃ সামান্য একটি নৌকা নিজে থেকে হয়ে যেতে পারে, নিজেকে পরিচালিত করতে পারে, এটা আপনার কাছে পাগলের প্রলাপ মনে হয়। আর সেই আপনিই আজ প্রমান করতে এসেছেন এই সমগ্র সৃষ্টিজগত,প্রাণীকুল, আকাশ বাতাস সূর্য তারা নিজে থেকেই তৈরি হয়ে কারো ইশারা ব্যাতিতই এত সুনিপন পারিচালিত হয়ে আসছে?
এই উত্তর শুনে, নাস্তিক মহাশয় আর কথা না বাড়িয়ে কেটে পড়লেন।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
পথহারা নাবিক বলেছেন: আসলেই অনেক সুচিন্তনিয় বক্তা!!