নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লোকাল ট্রেন

এম এইচ সাব্বির

বাস্তবতাকে বোঝার চেষ্টায় আছি, সীমাহীন আগ্রহ নিয়ে...

এম এইচ সাব্বির › বিস্তারিত পোস্টঃ

আলোর পথযাত্রী

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

ভুভুক্ষ কাকগুলো আজ

গলা ফাটিয়ে চেচায়,

দু'চোখ ভরা শুণ্যতা

শান্তি নাহি পাই।

কোথায় আমার দেশ প্রেমিক?

প্রাণের আলো চাই,

রাজাকারের প্রেতাত্তারা,

আমার দেশটা ছিড়ে খায়।

৭১'এর রক্ত আমার

লাল থেকে আজ নীল,

ভাসবে না আর পানকৌড়ি

শুখিয়েছে সব ঝিল।

পাষন্ডতা কাকে বলে

দেখলো কতো শিশু,

আমি শান্তি চাই যুদ্ধ নয়

চাই নতুন একটা যিশু।

অপেক্ষা, সূর্য উঠুক

খুলুক বন্ধ জানালা

দেখব আবার নতুন বেশে

আমার সোনার বাংলা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.