নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনলিপি

পরে লিখবো

মেহেদী হাসানের ব্লগ

আপাতত থাক, পরে লিখবো

মেহেদী হাসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

দিনলিপি ২: রবীন্দ্র পরবর্তী যুগ

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১১

‘রবীন্দ্র পরবর্তী যুগ’ এই শব্দ তিনটি আমাকে বহুবার দেখতে হয়েছে, আজ আবার দেখলাম। ভবিষ্যতে আবার দেখব, এবং আজীবন দেখতেই থাকব! রবীন্দ্রনাথের পরে আজ পর্যন্ত যত বাংলা ভাষার কবি মানুষের মনের, কিছুটা হলেও, কাছাকাছি এসেছেন তাঁদের সবাইকে রবীন্দ্রনাথের সাথে তুলনা করা হয়েছে। তুলনাটা এমন না যে কার পাল্লা ভারি, সেটা সবারই জানা আছে। তুলনাটা এমন যে রবীন্দ্রনাথের সাথে সাদৃশ্য কতটুকু। রবীন্দ্রনাথ নামক বৃক্ষের ডালপালা-শিকড়-শিখর এতোটাই বিস্তৃত যে এর ছায়ার বাহিরে যাবার জায়গাই সীমিত হয়ে পড়েছে। আর সে কারণেই কখনও রবীন্দ্রনাথ পড়েননি (যেটা আসলে সম্ভব না) এমন কোন কবির লেখা ব্যাবচ্ছেদ করা হলে সেখানেও রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়া যাবে। আধুনিক কবিদের পারদর্শিতা সেদিক থেকে স্বীকার করতেই হবে। কারণ তারা যাই লিখতে চান, সেখানেই রবীন্দ্রনাথের কলমের ছোঁয়া পান। মাথার ওপর এই মহীরুহ থাকার পরও যে তাঁরা সূর্যের দেখা পাচ্ছেন, তাঁদের পারদর্শিতা সেখানেই।



বাংলা কাব্যের কাল বিভাগে রবীন্দ্রনাথ নিঃসন্দেহে সবচেয়ে উজ্জ্বল মাইলফলক। কিন্তু তার মানে এই না যে আধুনিক কবিদের কাব্যের রসাস্বাদন না করে সেই মাইলফলকের সাথে তুলনায় নেমে পড়ব। দশ মেলাতে চারের অবদান সবচেয়ে বেশি, সেটা সবাই মানি, কিন্তু বাকি তিন দুই বা এককে কেন তুচ্ছ করবো, সেটাই জানতে ইচ্ছে করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.