নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

মন কথনিকা-৫৬৩৫-৩৬

১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই, সুস্থতার সাথ নিরাপদে।

মন কথনিকা-৫৬৩৬
দীর্ঘশ্বাসে জীবন গেল, স্বস্তির নিঃশ্বাস ফেলবো কবে
কখন কে যে আসবে কাছে, আপন হয়ে পাশে রবে;
কেউ হলো না আপন আমার, শত্রু যেন ঘরে বাইরে
মনের তারে সুর উঠে না, কেন কোথাও শান্তি নাই রে।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মন কথনিকায় মনটা আমার দুলে !!!
.....................................................................

শত্রু হাসে চোখের সামনে, বন্ধু আড়ালে হাসে,
কষ্টগুলো মেঘের মতো, বুকের ভেতর ভাসে!
কোথাও শান্তি নাইরে ভাই, ক্লান্তি কেবল বাড়ে,
মিথ্যে মায়ার এই ভুবনে, কেউবা মনে রাখে?

১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হয়তো কেউ আছে
হয়তো নাই
তবে যেন টের পাই কেউ নেই
পাশে থেকে ছড়ায় কেউ ভালোবাসার রোশনাই।

সুন্দর লিখেছেন ভাইয়া
ধন্যবাদ

২| ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৪

সামিয়া বলেছেন: প্রিয় কবি আমাদের এত হতাশার কথনিকা শোনানো চলবে না, আমরা ভাব ভালবাসার কথনিকা শুনতে চাই।

১৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ আপু এসব দুঃখের মূল্য নেই । সুখ খুঁজে নিতে হয় নিজেকেই

ধন্যবাদ তোমাকে ভালো থাকো

৩| ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

১৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন ভাইয়া

৪| ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২০

ডঃ এম এ আলী বলেছেন:




সংখ্যা গুলি কি আপনার লেখা মন কথনিকার সংখ্যা নাকি অন্য কোন অর্থ আছে ।
তবে সে যাই হোক এখনকার মন কথনিকা গুলি হয়েছে খুবই বেশ গভীর অর্থবহ ।
আমিউ না হয় কিছু মন কথনিকা যুক্ত করে যাই এ সাথ যদিউ তা ওজনে ছোট।

মনের নীরব কথাগুলোই জীবনের গভীরতম দর্শন
হারানোর মাঝেই মানুষ খুঁজে পায় পাওয়ার কারণ
সময় শেখায় সবকিছুই ক্ষণিক,শুধু অনুভবই থাকে
নিজেকে চিনে নাও,জীবনতো নিজের কাছেই থাকে।

শুভেচ্ছা রইল

১৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন কথনিকার নাম্বার এগুলো
বর্তমানে ৬৯০০ চলছে

কী সুন্দর লিখেছেন । এগুলো মনের কথা

হ্যাঁ নিজের জীবন নিজেকেই সুখ খুঁজে নিতে হয়।
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.