নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেখানেই অন্যায়, অনিয়ম সেখানেই বিষাক্ত ছোব........।

বিষাক্ত ছোবল

যা বলার সরাসরি বলে ফেলি, কে কি ভাবল দেখার সময় নাই।

বিষাক্ত ছোবল › বিস্তারিত পোস্টঃ

গোলাপ ফোটাব---- হুমায়ুন আজাদ

১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪১

ওষ্ঠ বাড়িয়ে দাও গোলাপ ফোটাবো,
বঙ্কিম গ্রীবা মেলো ঝরনা ছোটাবো।
যুগল পাহাড়ে পাবো অমৃতের স্বাদ,
জ্ব’লে যাবে দুই ঠোঁটে একজোড়া চাঁদ।
সুন্দরীর নৌকো ঢুকাবো বঙ্গোপসাগরে,
অতলে ডুববো উত্তাল আশ্বিনের ঝড়ে।
শিউলির বোঁটা থেকে চুষে নেবো রস,
এখনো আমার প্রিয় আঠারো বয়স।
তোমার পুষ্পের কলি মধুমদগন্ধময়,
সেখানে বিন্দু বিন্দু জমে আমার হৃদয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩

এহসান সাবির বলেছেন: হুমায়ুন আজাদের অনেক কবিতাই আমার ভালো লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.