নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সীমাহীন

হুমায়রা হারুন

মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন — আপনি তখন মানব প্রজাতির মননে অংশ গ্রহন করেন।

হুমায়রা হারুন › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে ফেলে, প্রার্থনায় নুয়ে আছে।

সেরকম আমাদেরও উপলব্ধির এক পর্যায়ে হৃদয়ের অন্তস্থল থেকে অহংবোধ বিলুপ্ত হয়ে যায় । থাকে শুধু স্রষ্টার প্রতি আত্মসমর্পণ। মাথা নত করে, নিজেকে সঁপে দিই সৃষ্টির অসীমতায়। জীবনের সকল গর্ব, সকল আত্মগরিমা বিসর্জন দিই নীরবে, গভীর তৃপ্তিতে। এই অবনমিত হবার মুহূর্তে আত্মা, শুদ্ধ ও প্রশান্ত হয়ে উঠে। বিনয়ের মাঝে খুঁজে পাই জীবনের চরম সত্য।
মানুষের মহত্ব তার বিনয়ে। তার স্রষ্টার কাছে অর্থাৎ প্রকৃতির কাছে তার আত্মসমর্পণে। তার ফেলে আসা অহংবোধে নয়।

ছবি ব্লগ - ৬ শুষ্ক তরু
ছবি ব্লগ -৫ ফুল দল
ছবি ব্লগ -৪ বর্ষণমুখর সকাল
ছবি ব্লগ - ৩ কফি শপ
ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.