নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

হতাশ হবেন না, প্লিজ!

২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা তৈরী হচ্ছিলো। হতাশা ঢাকতে সেইসব মানুষেরা ড্রাগসের কবলে পড়ে। আর, সেইসব হতাশাগ্রস্ত মানুষদের নিজেদের পাতা ফাঁদে ফেলে আতঙ্কবাদীরা নিজ দলে ভিড়িয়ে নিচ্ছিলো।

পৃথিবী জুড়ে একই অবস্থা! দারিদ্রতা' আর 'হতাশা' - আতংকবাদীদের হাতিয়ার আর শান্তির শত্রু। যেখানেই এই দুটো জিনিস মাথা চাড়া দিয়েছে, সেখানেই সন্ত্রাসের আবাস।

এ থেকে মুক্তির উপায় কি?
পুরো পৃথিবীতে সম্পদের সুসম বণ্টন ব্যবস্থায় একটা সমস্যা আছে। এই সমস্যা থাকবেই! কারণ, মানুষ সসীম, মানুষের মাথা থেকে যা আসবে, তা তো সসীম হবেই! আপনিএরকম পরিস্থিতিতে পড়ে থাকলে দেখবেন, আসলে, এর পিছনের মূল 'খলনায়ক' আপনি নিজেই! আপনার নিজের ভুলেই আপনি এই গাড্ডায় পড়েছেন! তাই, নিজেকেই আগে দোষ দিতে হবে এরকম পরিস্থিতিতে পড়ার মূল সোর্স হিসেবে।

সেজন্যে, আপনাকে সবার আগে নিজের দারিদ্রপনাকে মেনে নিতে হবে। মেনে নিতে হবে, আপনার 'সময়' এখনো আসে নাই। এরপরে, নতুন করে শুরু করতে হবে। আর, নিজের গন্তব্যের না পৌছা পর্যন্ত মাঝের সময়টায় কি করবেন?

গান, বই ও ড্যান্স - এই তিনটি হতে পারে আপনার দারিদ্র্যতার বিরুদ্ধে তিন চরম হাতিয়ার!
আসুন, এগুলোকে আঁকড়ে ধরি।


ছবিসূত্রঃ লিংকডইন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.