| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলতে বাধা নাই যে, আজকের এই অবস্থায় বর্তমান হুজুররা বা জামাতরা/হেফাজতে ইসলামরা যে সকল কথা মন্তব্য করছেন তাতে আমার ও নাস্তিক হতে ইচ্ছা হয়। কারন যারা ধর্মের নামে দেশে বোমাবাজি, মানুষ হত্যা, অন্যের সম্পদ নষ্ট, মসজিদে আগুন, জায়নামাজে আগুন, অন্যের ঘরবাড়ী পোড়ানোর সাথে জড়িত তাদের মুখে এসব মানায়না।
হেফাজতে ইসলাম/ জামায়াতে ইসলাম:
আপনারা মুখে বড় বড় কথা বলেন যে, যারা ব্লগ লেখে/ এর সাথে যারা সম্পৃক্ত তারা নাস্তিক।
১। আমার প্রশ্ন হল সবাই যদি নাস্তিক হয় আস্তিক কারা?
২।ধর্মের নামে আপনারা যে কাজ করছেন তা যদি আস্তিক হয় মসজিদে আগুন দেওয়াটা কি?
৩। মানুষ মারা যদি আস্তিকতা হয় নাস্তিকতা কি?
৪। জায়নামাজে যদি আগুন দেওয়া হয় আস্তিকতা নাস্তিকতা টা কি?
৫। ইসলামের কোন আইনে আছে মানুষ মেরে ইসলাম প্রচার করা জায়েজ?
৬। ইসলামের কোন আইনে আছে মেয়েদের সমভ্রম হানি করে ইসলাম প্রচার জায়েজ?
৭। ইসলামের কোন আইনে আছে রাষ্ট্রের সম্পদ নষ্ট করা জায়েজ?
আপনারা ইসলামকে এতই ভালবাসেন তবে সৎ সাহস থাকলে বলুন এই সব কথার উত্তর দিন।
অথচ আপনারা বলেন যে আমরা নাস্তিক।
যে বিশ্ব নবীর জন্ম না হলে কিছুই সৃষ্টি হত না তাকে যখন চাদে দেখা যাইনাই আর দেলোয়ারের মত জানোয়ারের ছবি চাদে দেখা গেছে? ধিক আপনাদের ধিক আপনাদের কার্যকলাপকে।
আপনার কি করেন তা আমরা সাধারন মানুষ জানি।
একদিনের কথা বলি; আমি একদিন ঢাকার গুলশানের এক বড় হুজুরের কাছে গেলাম যে তাকে আমার এলাকায় ওয়াজ করার জণ্য দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু আমি কি দেখলাম ঐ হুজুর সাহেব কি করছেন ঘরে বসে হিন্দী সিরিয়াল দেখছেন। এটা হল আপনাদের আস্তিকতা
বিএনপি:
যে দলের জন্ম হল রক্তের উপর সে দল হল বি এন পি। জনাব জিয়া কিভাবে ক্ষমতায় গেলেন আমরা তা ভাল করে জানি এনিয়ে মন্তব্য করতে চাইনা। তিনি ক্ষমতায় গিয়ে কি করলেন প্রথমে যারা যুদ্ধাপরাধি হিসাবে ১০০০০ আটক ছিলেন তাদের তিনি মুক্তি দিলেন। কয়েকজন কে তিনি রাষ্ট্রের বড় বড় দায়িত্ব দিলেন। আমার সন্দেহ হয় তিনি কি সত্ত্বিই মু্ক্তিযোদ্ধা ছিলেন? যদি হয়ে থাকেন তবে তিনি তাদের ছেড়ে দিতেন না। তারপর তিনি জাতির পিতার হত্যাকারীদের বিভিন্ন রাস্ট্রদুত হিসাবে প্রেরণ করে বিভিন্ন দেশে পাঠালেন।
ইসলামে আছে যে, যদি কোন ব্যক্তি খুন করেন তবে তার খুন আল্লাহর ইচ্ছায় যে কোন ভাবে হবেই। জিয়াও তার প্রমান।
জনাবা জিয়া ( খালেদা জিয়া):
আপনি শাহবাগ নিয়ে যে সব কথা বলেন তার সারমর্ম হল যারা এর সাথে জড়িত তারা সবাই নাস্তিক। আচ্ছা বুঝলাম আমরা সবাই নাস্তিক। আপনি যখন বলেছিলেন শাহবাগের তরুনরা জেগে উঠেছে। তখন কি আপনি নাস্তিক হন নাই? এখন বলছেন আমরা নাস্তিক। বুঝলাম আমরা নাস্তিক। আপনার পাশের হুজররা বলেন যে নারী নেত্বৃত্ব হারাম। তবে যারা আপনার পাশে চামচের মত ঘুরপাক খাচ্ছে তারা কি হুজুর। সন্দেহ আছে। এই দেলোয়ার হোসেন সাহেব বিভিন্ন ওয়াজে বলেছেন যে, নারী নেত্বৃত্ব হারাম। তিনি তো আপনার পাশে বসেছেন। তবে কি এটা হালাল হয়ে গেল আপনার পাশে বসে। হাজার হোক আপনার পাশে হুজুররা বসেছেন তাইতে হালাল হয়েছে। আপনি বলেছেন যুদ্ধাপরাধীর বিচার করবেন। আপনি কেমনে বিচার করবেন তাদের? আপনি তো তাদের সাথে ৪দল করেছেন। আর আমাদের মত নিরিহ মানুষকে নাস্তিক বলেছেন। আজ আপনি আপনার ভাষনে বলেছেন আমরা নাস্তিক। মানলাম আমরা নাস্তিক তবে যুদ্ধের সময় আপনি যখন সেনাক্যাম্পে ছিলেন তখন কি বলা যায়। আপনি বলেছেন গন্হত্য করা হচ্ছে। আসলেকি আপনি যানেন গনহত্যা কি? যানবেন কি করে আপনি স্বশিক্ষিত। স্বশিক্ষিত মানে হল যারা লিখতে ও পড়তে পারে। আগে গণহত্যা কি সেটা আগে বুঝুন তারপর এর বিরুদ্ধে কথা বলুন।
শেখ হাসিনা:
খমতা লোভী মনভাব পরিবর্তন করুন। দেশকে আর ধ্বংশ করবেন না। যুদ্ধাপরাধীদের কে জনগনের হাতে ছেড়ে দিয়ে দেশের উপকার করুন। আমার ভাবতে কষ্ট হয় আপনার পিতার আদর্শ আর আপনার আদর্শ সম্পূর্ন আলাদা। তিনি ছিলেন নিবেদিত প্রাণ। আর আপনি? ভাবতে ও কষ্ট লাগে। আজ দেশের মানুষের মুখের দিকে তাকিয়ে দেখেন তারা কত কষ্টে আছে। একটু ভাবুন আমার/আমাদের মত সাধারন মানুষের জন্য। কি দোষ করেছিলাম আমরা সাধারন মানুষ তার জন্য আপনাদের রাজনীতির বলি হব? আমাদের সাধারন মানষের সম্পদ নষ্ট করব? এই কি জাতির পিতার স্বপ্ন ছিল?
আসলে আমার ভাবতে কষ্ট হয় আমি বাঙালী। যার রয়েছে ১৯৪৭,১৯৫২,১৯৭১ রের মত ইতিহাস। বিশ্ব ক্রিকেটে আমাদের রয়েছে গৌরবময় ইতিহাস। আজ আমরা সেই জাতি দিশেহারা।
©somewhere in net ltd.