| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পবিত্র কোরানের যে নতুন ধরনের অনুবাদটি আমি হাতে পেয়েছি সেটার নাম হল "ছন্দোবদ্ধ বাংলা কোরআন"। একে কাব্য কোরানও বলা চলে কারন এটি পুরোপুরি কাব্যিক ভঙ্গিমায় লেখা হয়েছে। আরবির পরে অন্যকোন ভাযায় কোরানের এরকম ছন্দোময় অনুবাদ এই প্রথম।
ইনশাল্লাহ এখন থেকে আমি এই কোরানের আয়াতসমূহ ব্লগে নিয়মিত ভাবে প্রকাশ করবো।
ইসলাম গ্রুপে আমি এটা নিয়ে একটা পোস্ট দিছিলাম কিন্তু তেমন কোন রেসপন্স না পাওয়ায় আমি একটু হতাশ, তবুও আমি নিয়মিতভাবে ব্লগে পোস্ট করার চেষ্টা করব এবং কারো ভালো না লাগলেও চালিয়ে যাবো।
আজ দিচ্ছি সূরা ফাতিহা, নাস ও ফালাক্ব:
সূরা আল-ফাতিহা
শুরু করি আল্লার নাম আমি নিয়ে
দয়া করে যান যিনি করুণা দিয়ে
আল্লার জন্য রহে যত গুণ-গান
পালন করে যিনি সকল জাহান
পরম করূণাময় তিনি দয়াবান
রোজ কিয়ামতে যিনি করিবেন বিচার
ইবাদত আমরা সবাই করি আপনার
আপনারি সাহায্য মোরা চাই ইবাদতে
চালান মোদেরে যেন সেই সোজা পথে
চলেছে যারা সব সেই পথ ধরে
আপনার দয়া রয় যাদের উপরে
আর যারা চলে সব সেই পথে নয়
আপনার গজব যেথা আপতিত হয়
আরো যেই লোকেরা ভুল পথে রয়
এইসব চাওয়া যেন মন্জুর হয়। ।
সূরা নাস
বল আমি আশ্রয় করেছি গ্রহন
মানুষের রবের কাছে আছি সমর্পন।
অধিপতি আছেন আরো যিনি মানুষের
একই মাবুদও তিনি আছেন তাদের।
অনিষ্ট হতে আরো ক্ষতিকর তারা
কুমন্ত্রণা গোপনে দেয় অপকারে যারা।
মানবের অন্তরে করে কুমন্ত্রণা প্রদান
হোক সে জ্বীন বা হোক ইনসান!!
সুরা ফালাক্ব
বল আমি গ্রহণ করি আশ্রয় তার
এক সেই প্রভু যিনি প্রভাত বেলার
তাহার যত কিছু আরো সৃষ্টি করা আছে
অপকারে আসে না যেন আমার কাছে;
রাতের অনিষ্টকারী আছে সব যতো
গভীর আঁধার যখন হবে সমাগত
আছে যত অপকারী অশুভ নারী
খারাপ করে যারা গিঁড়া ফুৎকারী
হিংসায়ও আর যারা জ্বলে-পুড়ে মরে
অপকার করে না যেন আমার উপরে। ।
১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৫
মৈত্রী বলেছেন: পোস্টতো আমি দিতেই চাইরে ভাই, কিন্তু কি জন্যে দিতে সংকোচ বোধ করি তাতো আপনারা জানেনই.....
২|
১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০১
আমি মনির বলেছেন: "ছন্দোবদ্ধ বাংলা কোরআন" কোন প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে?
১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩১
মৈত্রী বলেছেন: গন্তব্য প্রকাশনী
প্রকাশকের নাম: ম. রফিকুল আমীন
অনুবাদকের নাম: পান্না চৌধুরী
পরিবেশক: ডেসটিনি
বাংলা এমপিথ্রি ডাউনলোড করুন এই লিংক থেকে:
Click This Link
৩|
১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৩
রাজিব খান০০৭ বলেছেন: ভয় পাওয়ার কিছু নেই।
১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:২২
মৈত্রী বলেছেন: নারে ভাই, ভয় পাই না।
৪|
১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৭
বিপ্লবের_অপেক্ষায় বলেছেন: হুমমমম
১৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
মৈত্রী বলেছেন: বিপ্লবের জন্য ওয়েট করতে থাকেন। কখন আসবে সে??
৫|
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:২৬
সত্য কথায় যত দোষ ! বলেছেন: ভাল লাগল; তবে দেখতে হবে যে কবিতার ছন্দ মেলাতে গিয়ে অর্থ যেন পরিবর্তীত না হয়ে যায়। অর্থ সঠিক রেখে এমন ছন্দময় কোরআন নিঃসন্দেহে মজার।
তবে কোন কারনে যদি বাংলা অর্থ করতে গিয়ে বা কবিতা মিলাতে গিয়ে মূল ভাব ধারা বা মূল অর্থ বিক্রিত হয় তা'হলে মহা মুসীবত!!!
চালিয়ে যান; আল্লাহ ভাল কাজের সহায়ক।
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৭
মৈত্রী বলেছেন: অলরেডি কয়েকজন বয়স্ক মুফতী আলেমকে দিছি ভেরিফাই করার জন্য। এখন পর্যন্ত ঠিক আছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।
৬|
১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫২
নুমান মাহমুদ বলেছেন: আমার মনে হয় এ ভাবে পড়া ঠিক না। কারণ এটা মুসলমানদের পূর্ণ জীবন বিধান কোন কবিতা বা কাব্য গ্রন্হ্য না।
১৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৯
মৈত্রী বলেছেন: আমরা দেখেছি পুরো কোরান শরীফ পুরাটাই কোন না কোনভাবে ছন্দায়িত। যেকারনে চাইলেই যে কেউ হাফেয হতে পারে।
কুল হুআল্লাহু আহাদ
আল্লাহুস্ সামাদ
লাম ইয়ালিদ
ওয়ালাম ইউলাদ
ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুআন আহাদ।
প্রতিটা লাইনের শেষ বর্নটি দেখুন। মিল পাবেন। এবার একইরকম মিল খুজুন বাংলাটায়। এখন চাইলে যে কেউ বাংলাতেও "পূর্ণ জীবন বিধানটি" মুখস্ত রাখতে পারবে।
আমরা শেষ বর্নটি মিলানোর চেষ্টা করেছি অর্থের কোনরকম পরিবর্তন ছাড়াই। এবং শতভাগ সফল হয়েছি ১০০% অর্থ অবিকৃত রেখে। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের চেষ্টাকে কবুল করুন।
ধন্যবাদ।
৭|
১৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৯
কিরিটি রায় বলেছেন: আলহামদুলিল্লাহ! আল্লাহ চেষ্টাকে কবুল করুন।
ধন্যবাদ।
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:১০
মৈত্রী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৮|
১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪৯
নুমান মাহমুদ বলেছেন: ভালই বলেছেন
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৪
কৌতুহলি ব্লগার বলেছেন: এ ধরনের আরও পোস্ট চাই। আমরাও আসছি।