| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পর্ব: ৩৪.১.০১ (আয়াত ১-২৩)
সূরা: ওয়াকিয়া
অর্থ: নিশ্চিত ঘটনা, (এখানে কিয়ামতের দিকে ইঙ্গিত করা হয়েছে)
সূরার ক্রম: ৫৬
পারা: ২৭
অবতীর্ণ: মক্কা
সর্বমোট আয়াত : ৯৬
রুকু: ৩
শুরু করি তা্ঁর নামে আল্লা যিনি
পরম করুণাময় দয়ালু তিনি।
রুকু-১
যখন কিয়ামত রহে ঘটিবার
অবকাশ নেই কোন যাতে যাতে মিথ্যার
কতককে করিবে নিচু, সমুন্নত কারো
ভীষণ কম্পিত হবে পৃথিবী আরো।
সব কিছু যে সকল পর্বত পাহাড়
ভেঙেচুরে তাহা সব হবে একাকার।
উড়ন্ত ধুলোর কণায় পরিণত হবে
বিভক্ত তোমরা সবাই তিন ভাগে রবে।.................(৭)
ডানদিকে রহিবে যাহারা সকল
কতই না সৌভাগ্যবান সেদিকের দল,
বাঁ দিকে থাকিবে আর সব যারা
কতই না হতভাগা সে দলের তারা!
সম্মুখেতে আর সব যারা রহিয়াছে
আগের তাহারাই আল্লার কাছে
থাকিবে নেয়ামত ভরা সেই জান্নাতে;
পুর্বের লোকেরাই বেশি রবে তাতে
পরের লোকেরা কম হবে তাহাতে।......................(১৪)
স্বর্নখচিত সকল আসনে গিয়ে
মুখোমুখি বসে রবে হেলান দিয়ে।
তাদের কাছে ঘুরিবে যারা অবিরত
চিরন্তন কিশোর তারা রহিবে যত।
বিশুদ্ধ শরাবে ভরা পেয়ালা নিয়ে
বিকার বা মাথাব্যথা হবে না তা পিয়ে।
নানান জাতীয় সব ফলমূল যতো
সেইসব রহিবে তাদের পছন্দ মতো,
আনিবে পাখির গোশ রুচিসম্মত।
আনত নয়নের হুর থাকিবে সেথায়
আবরণে সুরক্ষিত মুক্তার ন্যয়।.........................(২৩)
=================(রুকু-১ চলবে)==================
এমপিথ্রি ডাউনলোড করুন: এখান থেকে
ডিসক্লেইমার: পবিত্র কোরআন শরীফ আরবিতে ছন্দোবদ্ধ আকারে নাযিল হয়। কুরআন শরীফ সর্বপ্রথম বাংলা তর্জমা করেন ড. গিরীশচন্দ্র সেন। ২০০৬ সালে গবেষক পান্না চৌধুরী সম্পূর্ণ ৩০ পারা কুরআনকে বাংলায় ছন্দোবদ্ধ আকারে অনুবাদ করতে সক্ষম হন।ছন্দোবদ্ধ অনুবাদ বলতে প্রতিটি লাইনের শেষ বর্ণের উচ্চারণের মিলটুকু বুঝানো হয়েছে। একে ছন্দের প্রকারভেদের মধ্যে ফেলা যাবে না।
আল-কোরানের বাংলা অনুবাদ ডাউনলোড করুন ইউনিকোডে:
1. Click This Link
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১৩
মৈত্রী বলেছেন: ধন্যবাদ!!
২|
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৪১
মুহাম্মদ ফয়সল বলেছেন: ভালো লাগছে পরতে, সম্পুর্ণ কোরআন শরিফের এরকম অনুবাদ পেতে পারি কোথায়, টেক্সট বা পিডিফ ফাইল? জানালে বাধিত হব।
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৯
মৈত্রী বলেছেন: হেঃ হেঃ হেঃ, সম্পূর্ণ "পিডিএফ" ফাইল পড়তে পারবেন যেদিন আমার পুরাটা টাইপ করা শেষ হবে সেইদিন!!
বইটা মার্কেটে আসবে সপ্তা দুয়েকের মধ্যেই, বাজারে পাওয়া গেলে জানায়া দেব কোথায় পাওয়া যাইতেছে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:২০
প্রত্যুষ ফরাজী বলেছেন: ভালো লাগলো।