| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ ষড়ঋতুর দেশ
ঋতুর খেলার নাইকো শেষ।
গ্রীষ্মের প্রখর রোদ্রের তাপে মাঠ ফেটে চৌচির
কালবৈশাখীর বৃষ্টি নামে ঝিরঝির।
বর্ষার আকাশে নামে ঝরঝর বৃষ্টি
খালবিল থৈ থৈ, কাড়ে কদমের দৃষ্টি।
হেমন্তে কৃষকের গলাভরা ধান
ফিরে পায় দেশের অর্থনীতির প্রাণ।
শরৎ এলে আকাশ দেখি মেঘের লুকোচুরি খেলা
কাশফুলের দুলাদুলি আর ঘুড়ি উড়াতে যায় বেলা।
হরেক রকমের পায়েস পিঠার স্বাদ মিলে মুখে
গরীব দুখী আর অভাবীদের কাটে শীত যে দুখে।
ফুলে ফুলে ভরে উঠে ঋতুরাজ বসন্তকাল
সারা বছর পেরিয়ে দেখব আবার নতুন একটি সকাল।
©somewhere in net ltd.