| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন বড় কঠিন হয়ে যায় তখনি যখন জীবন ও মুহুর্তের মধ্যে একটা পার্থক্য থাকে। আমাদের জীবন চলে একটা নির্দিষ্ট নিয়মে। নিয়মের ব্যতিক্রম হলে হতে পারে অনেক কঠিন এক মুহুর্ত। এ কঠিন মুহুর্ত পৌছাবার আগেই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
উদাহরণস্বরুপ, এক ব্যক্তির গায়ে আগুন লেগেছে। সে আগুন নিভানোর জন্য নিজে নিজে মাটিতে গড়াগুড়ি দিতে লাগল। পাশে তার এক বন্ধু দাড়িয়ে আছে। দাড়িয়ে থাকা বন্ধুটি আগুন নিভানোর জন্য একটি কাপড় দিয়ে বারবার হাকাচ্ছে। আগুন না নিভে বেশি করে জ্বলতে শুরু করল। একজন কামার ভাল করেই জানেন তার হোপারটি যত বেশি চালানো হবে ততই আগুন বেশি করে জ্বলবে। এ অবস্থায় কী করনীয় । ব্যক্তিটিকে কাপড় দিয়ে না হাকিয়ে তাকে যদি মোটা একটি কাপড় দিয়ে ঢেকে দিলেই আগুন নিভানো সম্ভব হত।
এ সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে শক্তভাবে। একটি ভুল হলেই হয়ে যেতে পারে জীবনের সবচেয়ে বড় ক্ষতি। তাই সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটা সিঠক সিদ্ধান্তই পৌছে দিতে পারে কাঙ্খিত স্থানে।
©somewhere in net ltd.