নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার,\nশিক্ষার্থী,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়

মোহাম্মদ রিদওয়ান আল হাসান

আজও আমি পৃথ্বীর বুকে নবজাতক,তবু যেন হাজার বছর ধরে পথ চেয়ে থাকা এক আবাবিল-চাতক...

মোহাম্মদ রিদওয়ান আল হাসান › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্ত

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৭

দেয়ালের মাঝে আটকে থাকা পেরেক,
তার মতো অভ্যন্তরস্থ জীবন,
গতীয় সকল হিসেব আজ স্থির,
গহীনের হাহাকার রাখতে হবে গোপন।

সুখের গল্প আমার কাছে কাল্পনিক,
হাসিমুখে আমার সৌজন্যতা,
স্বপ্নে শুধু দুর্ভাবনার শিকল,
অন্তরাল ঢেকে বেছে নিয়েছে মৌনতা।

মধ্যবিত্তের মতো জীবন-
পায় ক'জন?
খুঁজে দেখো আর ভাবো,
যদি বুঝতে পারো মধ্যবিত্তের হৃদয় কথন।

কে জানে,পৃথ্বীর মহাকাল ধরে
স্রোতের টানে নীলের তীরে
মধ্যবিত্তের করুণ আলাপন-
কেউ কি শোনবে?নাকি রইবে চির গোপন!

-মোহাম্মদ রিদওয়ান আল হাসান©
১১ফেব্রুয়ারি ২০২০
১১:৩৫

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৭

এসএম দেলোয়ার হোসেন বলেছেন: দারুন হয়েছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.