নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার,\nশিক্ষার্থী,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়

মোহাম্মদ রিদওয়ান আল হাসান

আজও আমি পৃথ্বীর বুকে নবজাতক,তবু যেন হাজার বছর ধরে পথ চেয়ে থাকা এক আবাবিল-চাতক...

মোহাম্মদ রিদওয়ান আল হাসান › বিস্তারিত পোস্টঃ

স্যার মুহম্মদ ইকবালের(আল্লামা ইকবাল)নারী শীর্ষক অনুপম দুইটি কবিতা

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৪


১.নারী



নারীর অস্তিত্বেই রঙিন বিশ্ব জাহানের ছবি

তারি সুরে উত্তপ্ত জীবনের হৃদপিন্ড

তার এক মুঠো মাটি সম্মানিত সপ্তর্ষির চেয়েও

কেননা সব সম্মান ঐ সিন্দুকের মূল্যবান মোতির।



প্লেটোর থিওরী লেখার সামর্থ হয়নি তার একথা ঠিক

কিন্তু তারই অগ্নিশিখায় জন্ম নিল প্লেটোর স্ফুলিঙ্গ।



২.নারী স্বাধীনতা



এ বিতর্কের সুরাহা নেই আমার কাছে তবুও

নিশ্চিত আমি;এড়ি বিষ ওটি মধু

প্রয়োজন কি মন্তব্যে,আমি হই আরো বিরাগভাজন,

সভ্যতার বরপুত্ররা ইতিপূর্বেই বিক্ষুব্ধ আমার প্রতি,

নারীর অন্তরদৃষ্টিই এ রহস্য ভেদ করুক,

অক্ষম বিজ্ঞজনেরা,নিঃশেষ তাদের শক্তি।



মূল্যবান ও সৌন্দর্যের নিরখে গুরুত্ব বেশী কার

নারী স্বাধীনতার অথবা মুক্তামালার?





অনুবাদক:মোস্তাক আহ্ মাদ



পোস্ট-মোহাম্মদ রিদওয়ান আল হাসান

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.