নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলতা রাঙ্গা খাতা

মায়ারাজ

আমি স্বাধীনচেতা মানুষ। নারী-পুরুষের সমান অধিকারে বিশ্বাসী। মানবতাই আমার বড় ধর্ম। মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।

মায়ারাজ › বিস্তারিত পোস্টঃ

চোরাবালি

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:০৩

একটা সুন্দর সাজানো ঘরের সপ্ন ছিল। তাই অনেক দিন আগে ইট কাঠ বালি সিমেন্ট দিয়ে বাঁধতে শুরু করেছিলাম সেটা গোঁড়াতে ‘ই দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। সেই অতীত ভুলে গিয়ে কেবল একটু মানসিক আনন্দ ও শান্তিতে মাথা গুঁজবো বলে একটা চিলেকোঠায় ঠাই নিলাম যার একটা দরজা ও কয়েকটা জানালা ছাড়া সাজ-সজ্জা বলতে আর কিছুই নেই। দক্ষিণের জানালার নির্মল বাতাস, পুবের জানালা দিয়ে সূর্যোদয়, পশ্চিমের জানালা দিয়ে সূর্যাস্ত দেখে দেখে আমারসময় বেশ কেটে যেত। অথচ ইদানিং খুব মর্মাহত হয়ে লক্ষ্য করছি আমার চিলেকোঠার জানালাগুলু একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছে। দখিনের বাতাস বন্ধ হয়ে গেছে বেশ কিছু দিন। সূর্যোদয় দেখা যায় না, হয়ত অতি তারাতারি’ই সূর্যাস্ত টুকু দেখার সুযোগ’ও হারাবো। অবশেষে বাকি থাকবে শুধু সকালে দরজা খুলে ঘর ছেরে বেরিয়ে যাওয়া আর গভীর রাতে কেবল ঘুম যাপনের জন্য ঘরে প্রবেশ করা। দরজাটুকু’ই সম্বল হবে মৃত্যু অবধি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.