| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে বন্ধু,
অশ্রুসিক্ত নয়ন আর ব্যথাহত হৃদয় নিয়ে
তোমার নির্জন নির্জীব সমাধিভূমিতে দাঁড়িয়ে
কিছু প্রশ্ন বার বার মনকে ছুয়ে যায়।
একদিন তুমি ছিলে,
তুমি ছিলে আমাদের মাঝে।
তারুণ্যের শক্তিতে উজ্জীবিত ছিলে তুমি,
অপরাজেয় সাহসে পূর্ণ ছিল তোমার মন।
অদম্য ইচ্ছাতে ভরপুর ছিলে,
বাঁধভাঙ্গার অগ্নিমন্ত্রে দীক্ষিত হৃদয়
আর দুর্বার শক্তিতে কানায় কানায় পূর্ণ ছিল
তোমার গ্রন্থিল পেশি,
হৃদয়ে তোমার লালিত ছিল-
আকাশ ছোঁয়ার স্বপ্ন।
কর্মে তুমি ছিলে অপ্রতিরোধ্য।
একদিন-
একদিন তুমি হিমালয়ের বুকে এঁকেছিলে পদচিহ্ন,
সাগর সেঁচে তুমি এনেছিলে মুক্তা,
সমুদ্রজল মন্থন করি’ এনেছিলে অমৃতরস।
একদিন-
তোমার অগ্নি-ঝরা হুংকারে কম্পন হত
পৃথিবীর প্রান্তরে প্রান্তরে। অপ্রতিরোধ্য কথার
ঝংকারে তুমি মাতিয়ে রাখতে পৃথিবী।
কিন্তু আজ-
আজ কেন তুমি ঘুমিয়ে?
কোন না ফেরার দেশে তুমি আছো লুকিয়ে?
কি আছে তোমার সেখানে?
কি এমন মায়ার বাঁধনে জড়িয়েছ নিজেকে
যা তোমার নিজভুবন,নিজের গড়া পৃথিবী,
ক্ষমতা,বিত্ত-বৈভব সব কিছুর উর্দ্ধে ?
হে বন্ধু,
তুমি কি আজও স্বপ্ন দেখ?
আজও কি তুমি বিশ্বজয়ের স্বপ্নে মাতাল?
ফেলে যাওয়া রাজপ্রাসাদের বিলাসবহুল জীবনের মায়া
আজও কি তোমার পিছু নেয়?
তোমার নতুন ভুবনে, নতুন পৃথিবীতে আজও কি তুমি সম্রাট?
নাকি কোন ভিখেরির বেশে ঘুরে ঘুরে দিনান্তে-প্রানান্তে
খুঁজে ফের আহার্যকে?
হে বন্ধু, বল মোরে-
তুমি যদি আবারও ফিরে আস এ ভুবনে,
আবার যদি জীবনের ছোঁয়া পাও,
আবার যদি পৃথিবীর কোন কুঁড়েঘরে জন্ম নাও;
তবে কি করবে তুমি?
আবারও কি বিশ্বজয়ের অগ্নিমন্ত্রে দীক্ষিত সৈনিকের মত
ছুটে যাবে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে?
নাকি, ছিন্ন-মলিন বসনের আবরনে ঢাকা বৈরাগীর বেশে
বনের কোন এক কুঁড়েঘরে বসে জীবন কাটাবে? বল-
হে বন্ধু, উত্তর দাও, পথ দেখাও,
পথ দেখাও মোরে......।
(০৫.০২.২০১৩
সাত মসজিদ কবরস্থান, ঢাকা।)
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৪ রাত ১১:১৪
আহসানের ব্লগ বলেছেন: সামহোয়ার ইন ব্লগে আপনাকে স্বাগতম ।
ব্লগিং করুন ,
পড়ুন ।
অন্যের পোস্টে মন্তব্য করে উত্সাহিত করুন ।
আর ভাল থাকুন ।