নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহা- বিদ্রোহী রণ-ক্লান্ত \nআমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না,অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না -বিদ্রোহী রণ-ক্লান্তআমি আমি সেই দিন হব শান্ত!হা- বিদ্রোহী রণ-ক্লান্তআমি সেই দিন হব শান্ত,যবে উৎপীড়িত

মোজাজ্জাজ আল মাদলাজী

মোজাজ্জাজ আল মাদলাজী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়া লোভীদের কল্পনার অসারতা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৭

একটি পাখি যদি আকাশে উড়তে থাকে তাহলে মাটির উপর ঠিক ঐ পাখির আকৃতিতে তার ছায়াকে ছুটতে দেখা যায়। কোন নির্বোধ যদি ঐ ছায়াকে শিকার করার চেষ্টা করে; তার পেছনে দৌড়ে দৌড়ে নিজের সকল শক্তিও যদি ব্যয় করে তবুও সে তার সাধনায় সফল হতে পারবেনা কেননা পাখির সঠিক অবস্থানই সে জানে না। তেমনিভাবে, দুনিয়া-লোভী ব্যক্তি দুনিয়ার লোভনীয় বস্তুর পেছনে সারাজীবন ব্যয় করে তবুও তারা হতাশার দোলাচলে দোল খায়। কেননা, সে জানেই না সুখ কোথায় আর কোথায়ই বা জীবনের সফলতা। জীবনের দিবা শেষে দিগন্তে যখন জীবনের সূর্য অস্ত যাবার সময় তখন এ সত্যকে অনুধাবন করে কোন লাভ নাই। তাই যুবকদের কাছে হৃদয়ের তপ্ত আহ্বান তোমারা ফিরে এসো। ছায়াকে ছাড়। চল খুঁজি কোথায় আসল পাখির অবস্থান...।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.