| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন ঘোরাঘোরি হয় না। তাই মনস্তির করছি---নেত্রকোনা বিরিশিরি যাব----প্লিজ কেউ জানান দেবেন কি???? খুব উপকার হবে। ![]()
২|
২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৯
নীল আকাশ ২০১৪ বলেছেন: আরেকটা উপায় হল কমলাপুর থেকে রাত ১২ টায় হাওর এক্সপ্রেস ট্রেনে উঠে পড়লে সকাল ছয়টার মধ্যে নেত্রকোনা পৌঁছে যাবেন। সেখান থেকে লকাল বাসে বিরিশিরি একেবারে অল্প রাস্তা। খুব কমফোর্ট পাবেন - খরচও কম পরবে।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১৭
নিঃসঙ্গ নীল নিসর্গ বলেছেন: গত ডিসেম্বরে বিরিশিরি গিয়েছিলাম একাই, বন্ধু-বান্ধব ছাড়া। কি করব বলেন পাব্লিক খালি পয়সা বাচাতে চায় আর ঘুরতে গেলে মনে করে পুরো পকেট যদি খালি হয়ে যায়। যাউকগা, ঢাকা-বিরিশিরি রুটে একটাই স্পেশাল বাস সার্ভিস আছে যেটা সরাসরি মহাখালি থেকে বিরিশিরি যায় (ভোর ৬টার আগে যদি মহাখালি বাস টার্মিনালে থাকতে পারেন তবে এই অপশন শুধুই আপনার জন্য, দুপুরের লাঞ্চ করতে পারবেন বিরিশিরিতে গিয়ে। কোচের নাম “মামনি”, আরেকটা আছে “আরিফ সুপার। এরা দিনে একটাই ট্রিপ মারে)। আর বাকি যেগুলি আছে(অপশন-২) সেগুলি ভাঙ্গারি মফিয সার্ভিস, ৯টার পরে ছাড়বে, সারা রাস্তা মফিয ঊঠাবে আর নামাবে, যখন পৌছাবেন তখন বিরিশিরি অন্ধকার। খুব বেশি বাস এই রুটে চলেনা, আর মফিয বাসে কন্ডিশন ও ভালোনা। তবে বিরিশিরি পৌছাবেন কনফার্ম। বিরিশিরিতে গিয়ে আমি ২/৩ টার বেশি বাস আমি দেখিনি।
আরেকটা যুতসই অপশন হচ্ছে মহাখালি বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ চলে যান “এনা সার্ভিস” এ (প্রতি আধা ঘন্টায় তাদের ফ্লাইট ছাড়ে) রাস্তা খালি থাকলে ২-৩ ঘন্টায় ময়মনসিংহ পৌছে যাওয়ার কথা। ওখানে গিয়ে ইজি বাইকে সরাসরি বিরিশিরি যেতে পারবেন ১-২ ঘন্টা লাগবে। ময়মন্সিং বাস কাউন্টারে জিজ্ঞেস করলে ইজি বাইকের লোকেশন দেখায় দিবে। এই অপশনটা আমি ট্রাই করেছিলাম ফিরতি পথে। এবং খুব কম সময়ে ঢাকা পৌছে গিয়েছিলাম। YMCA’এর গেস্ট হাউস এ খুব সস্তায় থাকতে পারবেন। আমি ৩০০ টাকায় এটাচ বাথ সহ রুম পেয়েছিলাম। আরো পয়সা বেশি খরচ করতে চাইলে YWCA তে থাকতে পারেন। আশা করি এইসব info আপনি আগেই জেনেছেন। আপনার জন্য অগ্রিম শুভ কামনা থাকলো।