| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব ছোট ছিলাম যখন প্রথমবার হিমু পড়ি!ক্লাসে ৮-৯ এ পড়তাম!
প্রথম যেই বই টা পড়ি ওটার নাম মনে নেই তবে অই বই টায় রূপার ব্যাপারে ছিল না তেমন কিছু! শুধু এমন একটা লিখা ছিল যে - হিমু রূপাকে নীল শাড়ি পরে চোখে কাজল দিয়ে বারান্দায় দাড়াতে বলে।রূপা জানে সে আসবে না তাও সে তার কথা মত সব করে দাঁড়িয়ে অপেক্ষা করে।
এই টা পড়ে অনেক কনফিউজড হয়েছিলাম! শেষে আম্মুকে জিজ্ঞেস করলাম রূপা কে?
আম্মু বল্ল "রূপা হিমু কে পছন্দ করে"
জিজ্ঞেস করলাম তাহ্লে কি হিমু করে না?
পরে আম্মু বল্ল যে "হয়ত করে বা করেনা! হিমুর বাবা বলেছে হিমুদের কারো মায়ায় পরতে নেই! তাই সে রূপার কাছে যায়না!কিন্তু রূপা ওকে অনেক পছন্দ করে"
অই সময়ে আমার হাসি পাচ্ছিল! কি অদ্ভুত চরিত্র!এমন টা কি হয় নাকি? কেউ আমাকে পাত্তা দিবে না আর আমি তার সব কথা মেনে তার অপেক্ষা করব? হুহ এগুলা বইয়েই মানায়!বাস্তব এ হয় নাকি!!! তখন তো আর জানতাম না বইয়ের চরিত্র গুলা বাস্তবতা থেকেই আসে!
তারপর হিমু সমগ্র পুরো টা শেষ করলাম! যত ই পড়তাম তত ই রূপার প্রেমে পরতাম! মেয়েরা নাকি হিমুর প্রেমে পরে কিন্তু আমি রূপার প্রেমে পরেছিলাম!!কি অসাধারণ একটা মেয়ে!
বড় হতে হতে এখন মনে হয় যে আমার চারপাশেই কত রূপা! পাবে না জেনেও ভালোবাসে! এমন কারো অপেক্ষা করে যে আসবেইনা!
যে রাত টা তুমি তার জন্য জাগছো হয়ত সে সেই রাত টাই কারো বুকে কাটাচ্ছে!যেই ডায়েরীর পাতা গুলায় তুমি তাকে নিয়ে লিখছো সেই ডায়েরী টা পেলে সে ফেরীওয়ালার কাছে বেচে দিবে! যখন তুমি তার জন্য অপেক্ষা করছ সে দিব্যি আরেকজন এর সাথে ঘুরছে! রাত জেগে তার এক্টা মেসেজের আশায় আছো সে পুরো রাত ফোনে কথা বলে কাটাচ্ছে!!
তবুও আমরা অপেক্ষা করতে ভালোবাসি! পাবো না জেনেও পেতে চাই,অজানা কিছু আমাদের টেনে নিয়ে তাদের সামনে দাড় করিয়ে দেয়! আমরা তাদের দৃষ্টি অগ্রাহ্য করতে পারিনা,আমরা তাদের চোখের দিকে তাকালে সব ভুলে যাই,তাদের একটা মেসেজ আমাদের সব কষ্ট ভুলিয়ে দেয়,তাদের একটা কথা আমাদের সব অতীত ভুলায়! তখন মনে হয় না আর কিছু লাগবেনা! থাকুক সব এভাবেই!
কিছু কিছু জিনিশ এভাবেই ভাল! সব পেয়ে গেলে জীবন টা একঘেয়ে হয়ে যাবে! কখনো কখনো অপেক্ষা ভাল!এমন কিছুর অপেক্ষা যা আসবেনা,যা হবেনা! সব কিছু পেতে হয়না!
কখনো কখনো নীল চুড়ি পরে,কাজল লাগিয়ে এম্নিতেই দাঁড়িয়ে থাকতে হয়! ফাঁকেফাঁকে অবশ্য ২-১ টা সেল্ফি নিয়ে ইন্সটায় দেয়া ও খারাপ না!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১
মাইমুনাহ মিম বলেছেন: ধন্যবাদ।
আর এখন তো সময় টাই সেলফির তাই অপেক্ষাতেও সেলফি থাকবেই
২|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হিমুকে গল্পেই মানায় বাস্তবে নয়। অমন ভব-ঘুরেকে সমাজ মেনে নেবে না, বিয়ে করলে তার বউও থকবে না।
আমার পছন্দ মিসিরআলী।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯
কথাকথিকেথিকথন বলেছেন:
এজন্যই হিমু চরিত্র অমর হয়ে আছে । তার আলগোছে স্বভাব অনেকেই ধারণ করতে চায় । তবে আপনি রূপার প্রেমে পড়েছিলেন তা ব্যাতিক্রম ।
অপেক্ষা মানুষকে আশা দেয়, হয়তো ফিরবে । এই 'হয়তো' শব্দটিকে মানুষ স্বপ্নভেবে পুষে রাখে হৃদয়ে।
হা হা, সেজেগুজে অপেক্ষারচ্ছলে সেলফি তোলা ব্যাপারটা আমার পছন্দ হয়েছে !!
আপনাকে শুভেচ্ছা ।