| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যাপ্টেন অফ ব্যাচেলর
সৎ হই যার যার অবস্থানে
আর কটা দিন সবুর করুন দাদা আপনার মিশন প্রায় কমপ্লিট। এই মুহূর্তে ব্লগে মাত্র ২২ জন ব্লগার আছেন। যেসব মহানুভব, মহাজ্ঞানী নিজ দায়িত্বে সমস্ত ব্লগারকে সুলেখক বুদ্ধিজীবী বানানোর মিশনে নেমেছেন এবং বুদ্ধিজীবী ছাড়া সাধারণ ব্লগারদের পারসোনাল অ্যাটাক করা শুরু করেছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে লোম বাছতে কম্বল উজাড় হওয়ার উপক্রম হয়েছে। দেরিতে হলেও যারা বুঝতে পেরেছেন, যে তিনি বুদ্ধিজীবী না, সুলেখক না এবং হওয়া সম্ভবও না (সবার মাথার ম্যাটেরিয়াল তো আর এক সমান নয়) তারা পদত্যাগ করা শুরু করেছেন। পার্সোনাল অ্যাটাকের ভয়ে আর যাই হোক ব্লগিং সম্ভব নয়। কারণ আমাদের জীবনে অশান্তির অভাব নেই। ব্লগিং করতে গিয়ে অযথা অতিরিক্ত অশান্তি আমদানি করার কি দরকার? দাদা ধৈর্য ধরে আর কটাদিন মিশন চালিয়ে যান। আর কটা দিন মিশন চালিয়ে গেলে মাঠে শুধু আপনি আর আপনারাই থাকবেন। তখন এক ম্যাচে ১০০ গোল হবে। লোকে বাহবা দেবে। নিজেই নিজের পিঠ চাপড়ে সাবাসি নিবেন। সেই শুভক্ষণের অপেক্ষায়।
২|
৩১ শে মার্চ, ২০২৩ রাত ১২:২৬
সোনাগাজী বলেছেন:
এটাই আপানর একমাত্র নিক?
৩১ শে মার্চ, ২০২৩ রাত ১২:৪০
ক্যাপ্টেন অফ ব্যাচেলর বলেছেন: তা জেনে কি হবে দাদা?
৩|
৩১ শে মার্চ, ২০২৩ রাত ১২:৩১
রানার ব্লগ বলেছেন: এই তো আপনি এলেন। এমন করে কেউ না কেউ নতুন চাদরে পুরনো মুখ ঢেকে চলে আসবে।
৩১ শে মার্চ, ২০২৩ রাত ১২:৪২
ক্যাপ্টেন অফ ব্যাচেলর বলেছেন: তাহলে তো আর ২২ জন ব্লগার দেখা লাগত না। আসবে না ওরা, আসেনি। সংখা মিথ্যা বলে না।
৪|
৩১ শে মার্চ, ২০২৩ রাত ১২:৩১
নাহল তরকারি বলেছেন: আহারে।
৫|
৩১ শে মার্চ, ২০২৩ রাত ১২:৪০
জিকোব্লগ বলেছেন:
এখন নতুন কোনো ব্লগার সামুতে আসলে সামুতে সোনাগাজীর
তান্ডব দেখে ভেবেই নিবে সামুর মালিক পক্ষে সোনাগাজী আছে।
অবস্থা এখন এমন যে শুধু সোনাগাজী ও উহার চামচারা সামু ব্লগে
থাকলেই চলবে। আর কোন ব্লগারের কী সামুতে থাকার দরকার আছে!
৩১ শে মার্চ, ২০২৩ রাত ১২:৪৭
ক্যাপ্টেন অফ ব্যাচেলর বলেছেন: যুগে যুগে সব নষ্টদের দখলে চলে যাবে এটাই প্রকৃতির নিয়ম। ভালোরা যদি সবখানে জয়ী হত, তাহলে জেতার জন্য হলেও নষ্টরা ভালো হত।
৬|
৩১ শে মার্চ, ২০২৩ ভোর ৪:০১
অনল চৌধুরী বলেছেন: ব্লগে নোংরামি চরে কারণ চলতে দেয়া্ হয়। আর এটা তারাই করে যাদের ১টা লাইন ভালো কিছু লেখার ক্ষমতা নাই এবং যাদের লেখার পাঠক সংখ্যা ৫০-৬০ জন। এরকমই এক অশিক্ষিত নোংরা নষ্ট নীচ বেয়াদব তার চেয়ে বয়সে এবং লেখার বয়সে অনেক প্রবীণ হওয়ার পরও তার লেখায় ভিন্নমত প্রকাশ করায় আমার উদ্দেশ্যে নোংরা মন্তব্য করেছে যেটা সামনে এসে কোনোদিনও করার সাহস হতো না। কিন্ত এটার বিরুদ্ধে শাস্তি হওয়া দূরে থাক, তাকে এসবে উৎসাহ দেয়া হবে।
কোনো প্রথম শ্রেণীর পত্রিকা দূরে থাক, কোনো ফেসবুক পেজ বা গ্রুপেও এধরণের অসভ্যতা সহ্য করা হয়না যেটা অবাধে উৎসাহিত করা হয় এই ব্লগে।
৩১ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:০৫
ক্যাপ্টেন অফ ব্যাচেলর বলেছেন: মডারেটররাও সম্ভবত এগুলো নিয়ে হতাশ। চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছে হয়তোবা।
৭|
৩১ শে মার্চ, ২০২৩ ভোর ৪:০৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সে যেন না হয় এই হলো প্রার্থনা !
আপনিও নিয়মিত হোন , আসুন সবাই মিলে আবার ব্লগ মাতাই , ভিন্ন মত থাকবেই , দাদাদের মত মানুষও থাকবে তাই বলে ব্লগকে তাঁদের হাতে ছেড়ে দেব নাকি !!
আমরা নিজেরাই যদি এভাবে বিচ্ছিন্ন হই তবে ব্লগের বারোটা বাজতে দেরী নেই । তাই আসুন আবার ব্লগের আঙিনায় !!!
৩১ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:১৮
ক্যাপ্টেন অফ ব্যাচেলর বলেছেন: ব্যাপারটা হচ্ছে ঝগড়াটের সাথে টিকে থাকতে হলে ঝগড়াটে হতে হয়। আর না হলে অসীম ধৈর্যশীল হতে হয়। সবার পক্ষে যা সম্ভব পর হয় না। আপনার পোস্টে কেউ বাজে কমেন্ট করলে দুটো পথ খোলা থাকে। ১. তার সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া। আমি এটাকে ঝগড়াই বলবো কারণ অনেক সময় যুক্তি অনেকের কানে ঢুকে না। ২. ইগনোর করে নিজেকে গাধা প্রমাণ করা। কারণ একটা পোস্ট করেছেন, কিন্তু তার কাউন্টারে আপনি কোন উত্তর না দিলে লোকে আপনাকে গাধাই মনে করবে।
৮|
৩১ শে মার্চ, ২০২৩ ভোর ৫:২৭
বাকপ্রবাস বলেছেন: সময় পেলে ব্লগে আসি আর যাই, তবে রাজনীতি বুঝিনা, জানিনা কোন রাজনীতি চলছে এখানে
৩১ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২০
ক্যাপ্টেন অফ ব্যাচেলর বলেছেন: আমি কিছুটা আপনার মতই। সময় পেলে পেলে ব্লগে আসি। আমি মূলত পাঠক।
৯|
৩১ শে মার্চ, ২০২৩ সকাল ৯:০২
রানার ব্লগ বলেছেন: আচ্ছা এর পর থেকে আপনি ব্লগের দড়জায় দাঁড়িয়ে থাকবেন। কে এলো কে গেলো এর একটা হিসাব তো রাখা চাই।
৩১ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২৪
ক্যাপ্টেন অফ ব্যাচেলর বলেছেন: তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আমাদের তো আর কিছু করার নেই। আশা করছি যা দেখতে চাচ্ছি। খুব তাড়াতাড়ি সেটি বাস্তবায়িত হবে।
১০|
৩১ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৩০
রানার ব্লগ বলেছেন: আচ্ছা ধরি একদিন এই ব্লগে একটা পাতাও পরবে না। ধরে নিলাম এরকম হবে।এতে আপনার এতো খুশি হবার কি কারন? কোন ক্ষেতের ধান আপনার এরা মাড়িয়ে দিয়েছে। আর যদি দিয়েও থাকে আপনার নিজের কি কোন যোগ্যতা নাই সেই মইয়ানো ধান থেকে নিজের প্রয়োজনীয় অংশ বের করে নেয়া। আপনি এই পোস্টে যাহা প্রকাশ করে উল্লাস করছেন এতে হাশির উদ্রেক হচ্ছে এর থেকে বেশি কিছুই না। ধন্যবাদ।
৩১ শে মার্চ, ২০২৩ দুপুর ২:১৩
ক্যাপ্টেন অফ ব্যাচেলর বলেছেন: ব্লগে যখন অপজিশন থাকবেনা। নুরু ভাই মারা গিয়েছেন, অনেকে চলে গিয়েছেন। তখন বুদ্ধিজীবী ব্লগারগণ কাকে খোঁচায় সেটাই দেখতে খুব ইচ্ছা করে। হাজার হোক মানুষের অভ্যাস পরিবর্তন হওয়া বেশ কঠিন। পুলিশ আর ছাত্রলীগের মারামারি কিন্তু বেশ উপভোগ্য।
৩১ শে মার্চ, ২০২৩ দুপুর ২:১৮
ক্যাপ্টেন অফ ব্যাচেলর বলেছেন: আমেরিকা ভার্সেস আফগানিস্তানের মত একতরফা নয়। আমেরিকা ভার্সেস রাশিয়া সেয়ানে সেয়ান টক্কর দেখতে চাই।
১১|
৩১ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: ব্লগ টিকে থাকুক এটাই কামনা করি।
৩১ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০১
ক্যাপ্টেন অফ ব্যাচেলর বলেছেন: শুভকামনা। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০২৩ রাত ১২:২৪
ক্যাপ্টেন অফ ব্যাচেলর বলেছেন: দয়া করে কেউ আবার বলবেন না, আজকের পোস্টটি করার জন্যই নয় বছর আগে আমি অ্যাকাউন্ট টি খুলেছিলাম...