নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

বিষণ্ন দুপুর

১১ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬


নিজের গায়ে আগুন ধরিয়ে হলেও তোমাকে ওমের উত্তাপে জাগিয়ে রাখতে চাই
কোন লুকোছাপা না করে খোলা বইয়ের মত নিজেকে তোমার সামনে মেলে ধরতে রাজি আছি
শুধু বলি আমায় বিমুখ করো না।

নিজ‌ শরীরে কালিঝুলি মেখে হলেও তোমার শূণ্য ঘর আলোকিত করতে চাই
তোমার জন্য সম্বল হারিয়ে এই ছোট্ট পুটলিতে সমগ্র জীবন বহন করতে রাজি আছি
শুধু বলি আমায় বিমগ্ন করো না।

আত্মশ্লাগা পানি করে হলেও যেচে গিয়ে তোমার সাথে আলাপ জুড়তে চাই
তোমার জন্য পাট ভাংগা পাঞ্জাবি পড়ুয়া কবি না হয়ে রাইফেল হাতে বেড়িয়ে পড়া বিদ্রোহী হতে রাজি আছি
শুধু বলি আমায় বিচলিত করো না।

নিজের হাতে অনেক অপশন থাকা সত্ত্বেও প্রথমত আমি তোমার হাতটাই ধরতে চাই
পৃথিবী ধ্বংস হয়ে গেলেও শেষ পর্যন্তও আমি তোমার সংগেই হাঁটতে রাজি আছি
শুধু বলি আমায় বিক্ষত করো না…

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০২৬ রাত ৮:০২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। সুন্দর ছবি।

২| ১১ ই জুন, ২০২৬ রাত ৮:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নিজ‌ শরীরে কালিঝুলি মেখে হলেও তোমার
শূণ্য ঘর আলোকিত করতে চাই

.............................................................
নিজ শরীরে মেখে নেব , সব আঁধারের কালো;
তাতে তোমার ওই ঘরেতে জ্বলবে আজি এক চিলতে আলো।
কষ্টের যত কালিঝুলি নেব আমি বুকে টেনে,
সুখে থেকো তুমি আমার ভালোবাসা মেনে।
আমি না হয় সারাজীবন পুড়ব প্রদীপের মতো হেসে,
যদি তুমি একটু হাসো আমায় ভালোবেসে।
তোমার ঘরের শূন্যতায় আলোয় দেবো ভরিয়ে,
আমার যত মন খারাপের গল্প দেবো উড়িয়ে।
শত কষ্টের কালির দাগে হাতটা আমার পুড়ুক,
তোমার মনের আকাশে শুধু সুখের পাখি উড়ুক।
তুমি আমার জোছনা রাতে চাঁদের মধুর আলো,
নিজের চেয়েও তোমায় আমি বাসবো অনেক ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.