নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

শুধু পারি না

২৫ শে জুন, ২০২৬ রাত ৮:৫২


এই রক্ত মাংসের অস্তিত্বের বাইরে যে বিশুদ্ধ আত্মা রয়েছে তাকে জাগিয়ে তুলতে পারি
হতাশার চরমতম গভীরে গিয়েও নিজেকে চেখে দেখতে পারি
পারি নিজেকে পুড়িয়ে পুড়িয়ে যাচাই করে নিতে
মৃত্যুর মুখে দাঁড়িয়েও দু হাত তুলে বিলোতে পারি শত-সহস্র নির্মল আলোকমালা
শুধু পারি না তোমাকে ছাড়া থাকতে।

জীবনকে প্রার্থনার মত করে ভালোবাসতে পারি
পারি জীবনে জীবন যোগ করতে
আমোদ উপভোগ বাদ দিয়ে জড়াতে পারি স্বপ্নের অন্তহীন লড়াইয়ে
পারি নাড়ি টিপে গায়েবের খবর জানতে
শুধু পারি না তোমাকে ছাড়া বুঝতে।

কবিতায় ছন্দ অমান্য করার চরম দু:সাহস দেখাতে পারি
পারি দুর্দান্ত সব সাবলীল উপমার মায়াজাল তৈরি করতে
এই অনাহুত দু:খের মাঝেও কবিতার অধিকতর সৌন্দর্যে ডুবে থাকতে পারি
পারি সুন্দরের মাতাল উল্লাসে বিলীন হতে
শুধু পারি না তোমাকে ছাড়া বাঁচতে।

নিজের প্রতি অন্যায়ের বিরুদ্ধে কাঁচা ও রুক্ষ ভাষায় এই পৃথিবীকে আক্রমণ করতে পারি
ভাষার সমস্ত শব্দভান্ডার গুটিয়ে নিয়ে এসে নিরীহ নিষ্প্রাণ নির্জনতার এক সাম্রাজ্য গড়ে তুলতে পারি
বুকের মধ্যে চাপা দিয়ে রাখতে পারি পাথর পাথর ভারী শুণ্যতা
শুধু পারি না তোমাকে ছাড়া মরতে…

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.