| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুদ রানা শাহীন
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
সংখ্যায় যতই হও,যতই হও চতুর
আমাকে থামানো যাবে না
মদ আর তাসের টেবিলে বসে যতই চেষ্টা করো ডিভাইড এন্ড রুলের
কিছুই হবে না
আমি স্থাপত্য আর আধ্যাত্মিকতার মিশেলে কেয়ামতের মিসাইল উৎক্ষেপণ করবো
পারবে না,পারবে না এই আমাকে থামাতে।
যতই বন্দুকের ট্রিগার চাপো, যতই করো প্রাসাদ ষড়যন্ত্র
আমাকে থামাতে পারবে না
যতই চেষ্টা করো কলমের এক খোঁচায় বিশ্ব অশান্তি ছড়াতে
কাজ হবে না
যতই আমায় দু:খ দাও
দু:খ জমিয়ে ঠিক একদিন বিজয়ের মিনার বানাবো
পারবে না ঈমানের এই দুর্ভেদ্য বর্ম ভেদ করতে
পারবে না,পারবে না এই আমাকে থামাতে।
যতই শোকের দরিয়ায় ভাসিয়ে দাও না কেনো
আমাকে থামানো যাবে না
মাতম কান্না স্লোগানের মধ্যেই আজ থেমে থাকবো না
আমি তো চোখের জলে অজুর পবিত্রতা খুঁজি
আমি তো কাফনের কাপড় সংগেই রাখি
এই উত্তাল উন্মত্ত কন্ঠস্বর থামানো যাবে না
পারবে না,পারবে না এই আমাকে থামাতে।
যতই করো ফন্দি ফিকির, যতই পরাও এই জুলুম জিন্জির
আমাকে থামানো যাবে না
আমি তো নিষ্ঠুরতার প্রথম বর্ণমালা শিখেছি তোমাদের কাছে
আমার কোমলতাগুলো খসে পড়েছে তোমাদের খঞ্জরের আঘাতে
আমি তো অটল প্রতিরোধের সব আয়াত ছড়িয়ে দিয়েছি বিশ্বব্রহ্মাণ্ডে
জেনে নিও, জাগা, জেগে থাকা, জাগানোই আমার কাজ
জেনে নিও, সত্য এসে গেছে আর মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে
জেনে নিও, ভয় চলে গেছে ভরসা এসেছে
পারবে না, পারবে না এই আমাকে থামাতে…
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০২৬ রাত ১০:২৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি তো নিষ্ঠুরতার প্রথম বর্ণমালা শিখেছি তোমাদের কাছে
......................................................................................
আমি আমার ভাগ্য লিখছি এক নতুন আলোর ভরে,
এক পরম, মেঘহীন, অনাবিল আনন্দের জোরে।