নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

তোমাদের লোক নই

৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৭


আমি হয়তো তোমাদের লোক নই
তোমাদের লোক হলে আমার মস্ত একটা কপাল থাকতো,
সেই কপালের ফাঁক গলে হয়তো নিষ্কণ্টক একটা ভবিষ্যত থাকতো।

তোমাদের লোক হলে হয়তো বা আমার একটা আলোকশোভিত রাত্রি থাকতো
ধোয়া উঠা চায়ের কাপের সকাল থাকতো,
কোলাহলে ভরা ব্যস্ত জীবনের ক্লান্তি থাকতো।

তোমাদের লোক হলে
আমি হয়তো বেঁচে থাকতাম।

তোমাদের লোক হলে পছন্দসই বেছে নেওয়ার দু:সাহস দেখাতাম
কোন এক সৌরভমাখা গোধূলিতে একান্ত অভিলাষে বরফজলে চুমুক দিতাম।

আমি হয়তো তোমাদের লোক নই
তোমাদের লোক হলে সোনালি নৈঃশব্দে ভিজবো কেনো?

তোমাদের লোক হলে কামরুপকামাক্ষা থেকে বিন্ধিসারে উদ্দেশ্যেবিহীন হাটবো কেনো?

তোমাদের লোক হলে প্রাচুর্য ছেড়ে কাব্যনিলামার টসটসে অক্ষরগুলো গ্রোগাসে গিলবো কেনো?

আমি হয়তো তোমাদের লোক নই
তোমাদের লোক হলে আমার হয়তো
বাড়ি থাকতো, নারী থাকতো
টানটানে যৌবন থাকতো,
পেটে-মুখে ক্ষুধা থাকতো
মনে মনে ঘৃণা থাকতো...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
................................................................
একটি দণ্ডেই বন্দি রে ভাই রাজ্যের সব বল,
প্রাসাদ-দ্বারে পাহারায় রত বর্মী সৈন্যদল।
রাজকীয় সেই হাতের সমুখে রাজ্য নমিয়া রয়,
রাজপোশাকের আড়ালে লুকায় মহাকালের মহাজয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.