| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুম বকাউল
সমাজ কাঠামো সম্পকে জানুন, সেই অনুযায়ী নিজেকে বুঝুন এবং অবস্থান চিহ্নিত করুন। অতপর যাবতীয় ভালো দিয়ে সমাজকে আরো সুন্দর করে নতুন রুপে গড়ে তুলুন ।
প্রেম সে তো এক বিভীষিকার নাম ! যার প্রভাব আমরা শিরোনাম দেখলেই বুজতে পারি ।
আমার মনে হয় প্রেম আমাদের জীবনের লক্ষ্য হিসাবে প্রানের সাথে মিশে গেছে । তাই সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে এই যে প্রেম নামক নতুন একটা সেক্টর খুলে দেয়া হোক যেখানে যে যত বেশি প্রেম করবে তার মূল্য তত বেশি বিবেচনা করে চাকরি দেয়া হবে। টিচার যখন জিজ্ঞাস করবে তুমি বড় হয়ে কি করতে চাও উত্তরে ছাত্র/ছাত্রি বলবে আমি প্রেম করতে চাই। তবে একটা নয় –জিনিসটা লুপ আকারে চলতে থাকবে । আজ এনি তো কাল উনি।এ যেন সময়ের অন্য রকম এক চাহিদা !
মামা কি অবস্থা -কয়টা চলে ? এ যেন বর্তমান সমাজের এক অতিপরিচিত শব্দতে পরিনত হয়েছে। তাও শুধু একটা তে কি ক্ষান্ত হওয়া যায় ? আজকাল একটা প্রেম করলে সভ্য সমাজে তাকে বড়ই বেমানান লাগে ! প্রেম যদি করতেই হয় তবে একটা কেনও কমপক্ষে পাচটা তো করতেই হবে। এটা হচ্ছে প্রেম এর বর্তমান অবস্থা ।
এবার প্রেম নামক জিনিসটার কাছে আসা যাক । দেখা যাক তার মার্কেট মূল্য কত আসে। প্রেম কি এতই সোজা ? চাইলেই পাওয়া যাচ্ছে ?
প্রেম কোথায় নাই বলেন ? আপনারা কি পারবেন এমন দুই একটা জায়গার নাম বলতে ? আজকাল কি রাস্তা ঘাট , কি বাসা বাড়ি, কি লেক কি বা পার্ক , বাস বা রিকশা কোথায় নেই প্রেম। এই যদি হয় প্রেম এর অবস্থা তাহলে সস্থার যে তিন অবস্থা তার সাথে এর অমিল কোথায়?
এখন তো ভাড়াটে প্রেমিক প্রেমিকা ও পাওয়া যাচ্ছে। সমাজ বেবস্থা নামক যে জিনিসটার কথা আমরা বই পুস্তক এ পড়ে এসেছিলাম সেই জিনিসটা আজ পুরুদমে ভেঙ্গে গেছে ।রাজধানি ঢাকা যেন আমারিকার কোনও এক নগরিতে পরিনত হয়েছে ।এভাবে চলতে থাকলে সমাজের মূল্যবোধ এর যে অবক্ষয় ইতিমধ্যেই ঘটেছে তা যে কোথায় যেয়ে ঠেকবে তা শুধু আল্লাহ ই বলতে পারেন। প্রেম যেন কথিত যুব সমাজের কাছে স্মার্টনেস এর আর এক নাম ! ! !
সমাজে ভালো ভালো উদাহরন তো কম নেই। আমরা কেনও শুধু ভিনদেশিদের খারাপ কাজগুলো নিজেদের মধ্যে নেই। আমাদের কাছে মনে হয় তারা কত সুখে আছে । কিন্তু তাদের ভালো দিক গুলো সব সময় ই আমাদের আরালের বাইরে থেকেছে। যার জন্য আমরা জাতি হিসাবে এখনো অনেক পিছিয়ে আছি । আমার কথা হচ্ছে খারাপ টা যখন নিচ্ছিস তখন ভালো টা নিবি না কেনো ?
দেশ আমাদের মত এই তরুন্দের কাছ থেকে আরো ভালো কিছু আশা করে। আমাদের দেয়ার মতো এখনো অনেক কিছুই বাকি ।তাই আমাদের সবার উচিত হেলায় সময় না কাটিয়ে –সময়ের যথাযথ ব্যাবহার করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া ।তবে এই হোক আমাদের মূলমন্ত্র । তবে আর দেরি কেনো ? আমারা করব জয় নিশ্চয়ই ।
©somewhere in net ltd.