নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

পেছন থেকে আর ডেকো না

১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৭

মায়া,
একদম বুকে হাত রেখে বলো তো,
আমি কি সত্যিই অনেক বদলে গেছি?
কারণে-অকারণে আর তোমাকে খুঁজি না,
চুপচাপ থাকি,একদম নিঃশব্দ।
যেমনটা তুমি এতদিন চেয়ে এসেছো,
প্রতিক্রিয়াহীন এক মানুষ।
কিন্তু বলো তো,
এই নীরবতা তোমার ভালো লাগবে ক’দিন?
খুব বেশি হলে
একটা ফুলের শুকিয়ে যাওয়া পর্যন্ত।
এত গভীর ভালোবাসার মাঝখানে
একটা সাধারণ প্রশ্ন
কবে থেকে জবাবদিহিতা হয়ে গেল?
তোমাদের ওই তথাকথিত আধুনিক ভালোবাসায়,
সাদা মনের প্রশ্নগুলো
সোজা হয়ে দাঁড়ানোর সুযোগই পায় না।
জানো তো,
আবেগ বা ভালোবাসার কোনো মৃত্যু হয় না,
মৃত্যু হয় না বলেই
তাকে জোর করে দমন করতে হয়।
মিথ্যে রঙিন খোলস পরে,
কেউ কোনোদিন ভালোবাসাকে রাঙাতে পারেনি।
আর যাকে তুমি জবাবদিহিতা বলছো,
ওটাই তো ভালোবাসার ন্যূনতম অধিকার।

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:৪০

মিরোরডডল বলেছেন:





সময়ের সাথে জীবনের প্রয়োজনে মানুষ বদলায়।
এটাই বাস্তবতা।
কিন্তু যে মানুষ আগের অবস্থানে থাকে, তার কাছে সঙ্গীর বদলে যাওয়াটা মেনে নেয়া খুব কষ্টকর হয়ে উঠে।
জীবন এলোমেলো হয়ে যায়।

১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:৫৩

মায়াস্পর্শ বলেছেন: কেমন আছেন?
বদলে যাওয়া বেশ কঠিন :-<

২| ১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:৫৯

মিরোরডডল বলেছেন:





সাইফ ছেলেটা ট্যালেন্টেড। কণ্ঠ সুন্দর, নিজে লেখে এবং সুর করে। পেশায় একজন স্থপতি।

পিছু ডাকার মানে নেই, তাই ডাকিনি
পথ চেয়ে থাকার মানে নেই, তাই থাকিনি
অথচ তুমি চলে গেছো তখন
জীবনে তোমায় যখন ছিলো
সবচেয়ে বেশি প্রয়োজন।



১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:০৮

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ। অনেক সুন্দর গান শুনলাম।
বেশ ভালো লাগলো।

৩| ১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:১৭

মিরোরডডল বলেছেন:





লেখক বলেছেন: বদলে যাওয়া বেশ কঠিন :-

৪| ১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:২০

মিরোরডডল বলেছেন:




এতো বড় একটা কমেন্ট লিখলাম কিন্তু হারিয়ে গেলো :-(

কি করতে ইচ্ছে করে এখন X(

৫| ১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খুব বেশি হলে
একটা ফুলের শুকিয়ে যাওয়া পর্যন্ত।

.....................................................................
ভালোবাসা কি এতই ঠুনকো ???

নতূন কিছু বলো বন্ধু,
নতূন কিছু করো ... ...
ভয় পেও না বন্ধু আমার
আশার আলো জ্বালো !

১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:২৩

মায়াস্পর্শ বলেছেন: বাহ, কি সুন্দর আপনার মন্তব্য। ছবিটা মায়াবী।ধন্যবাদ।

৬| ১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৬

মিরোরডডল বলেছেন:





লেখক বলেছেন:
বদলে যাওয়া বেশ কঠিন :-

৭| ১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৯

মিরোরডডল বলেছেন:




not really .....
মানুষ ইচ্ছে করে এফোর্ট দিয়ে নিজেকে বদলায় না।
পারিপার্শ্বিকতা, জীবন তাকে বদলে যেতে বাধ্য করে।


১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:২২

মায়াস্পর্শ বলেছেন: কেউ কেউ অযথা বদলাতে যেয়ে সবাইকে আহত করে বসে।

৮| ১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৪২

মিরোরডডল বলেছেন:



কেমন আছেন?

যেমন থাকলে রাত আড়াইটায় এখন সামুতে।
ইনসমনিয়া আমার অনেক পুরনো ব্যাধি।
ইদানিং বেশি যন্ত্রণা দিচ্ছে।
Last three nights, no sleep at all.

মার্শ কেমন আছে?

১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:২১

মায়াস্পর্শ বলেছেন: আহা, এ যে সত্যিই কষ্টকর বিষয়। মাঝে মাঝে আমিও এই ঝামেলায় ভুগি।
চেষ্টা করুন রাতে ডিজিটাল স্ক্রিনের সাথে ঝগড়া করতে।
অথবা এয়ারফোনে বৃষ্টির সাউন্ড অন করে ঘুমানোর। এটা কাজে দেয়।

৯| ১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৪৭

মিরোরডডল বলেছেন:



আজ অনেকদিন পর এবির একটা পুরনো গান শুনলাম।




বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়, কৃষ্ণচূঁড়ার রঙে এঁকেছি তোমায়

১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:২৫

মায়াস্পর্শ বলেছেন: আপনি অনেক রুচিশীলতার পরিচয় দেন। B-)

১০| ১৬ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।

১৭ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৩০

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ভাই।

১১| ১৬ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

১৭ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৩১

মায়াস্পর্শ বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।

১২| ১৬ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:১০

ক্রেটোস বলেছেন: সবকিছুর শেষ আছে, একটা সময় সবকিছুই ক্ষয়ে যায় মরে যায়। আবেগ ও ভালোবাসাও তেমনি। মোদ্দাকথা হলো ভালোবাসা বলে আসলেই কিছু নেই যা আছে সেটা বেঁচে থাকবার জন্য একটা বন্ধন। এটাকে সামাজিক চুক্তি বলতে পারেন। এই বাদে আর কিছুই নয়। বাকীটুকু যা আছে সেটা অস্থিরতা!

আর এই অস্থিরতা থেকে তৈরী হয় দারুণ কিছু শিল্প। যেমন আপনি করলেন, আমি তো চাইবো আপনার ভেতর এই অস্থিরতাটুকু টিকে থাকুক। তবে কবিতাটাও টিকে থাকবে।

যেদিন আপনি এই অস্থিরতা থেকে বেরিয়ে স্থির ও শান্ত হবেন সেদিন আর আপনি কবিতা লিখতে পারবেন না!

তাই নিজের ভেতরকে জ্বলতে দিন আর প্রিয়জনকে বদলে যেতে দিন, তাতে অন্তত কবিসত্ত্বা বাঁচবে।

শুভ কামনা রইল!

১৭ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৩

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ এতটা সুন্দর মন্তব্যের জন্য ।
শুভ কামনা রইল আপনার জন্যও ।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৪| ১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মিরোরডডল বলেছেন: জীবনে তোমায় যখন ছিলো
সবচেয়ে বেশি প্রয়োজন।

.......................................................................
বাস্তবে মানুষের জীবনটা অদ্ভূদ রকমের বিচিত্র,
আমরা বাঙালী, আমরা অনেক আবেগ প্রবণ ।
ভালোবাসার মানুষকে আগলায়ে বুকের মাঝে জড়ায়ে ধরে রাখতে চাই ।
কিন্ত কি আশ্চর্য, সেই মানুষটি ( সবক্ষেত্রে নয় ) কখন কিভাবে
একটু একটু করে আমা থেকে দূরে চলে যায় টের পাইনা !!!
যখন পাই ,বুক ভাঙ্গা দীর্ঘশ্বাস গভীর সমুদ্রসম যন্ত্রনা দিশেহারা করে তুলে !
আমি সে অনন্ত ঝংকার শুনতে পাই ।
(অথচ তুমি চলে গেছো ... ... ... এর প্রতি উত্তর )

১৫| ১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৩৯

মিরোরডডল বলেছেন:





এখন বাজে রাত সাড়ে তিনটা।
বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে।
এক কাপ গরম চা না হলেই না।
চা টা নিয়ে এসে শঙ্খ কে রিপ্লাই করি, ওকে?


১৬| ১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই সময় চা বা কফি আমি নিজ হাতে বানাতে পসন্দ করি ।
আর যদি থাকে পসন্দের গান গুলো;
যা আমাকে , নীল আকাশের অসীম প্রান্তে নিয়ে যায় !

.....................................................................................
আমি ইউরোপে, এখন ৫.৫৫ মি: বিকেল
সো নাইট ইজ ষ্টীল ইয়ং ...

১৭| ১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:২৬

মিরোরডডল বলেছেন:





আমরা বাঙালী, আমরা অনেক আবেগ প্রবণ

মানুষ মাত্রই আবেগ থাকবে, কিন্তু অতি আবেগ হার্মফুল।

ভালোবাসার মানুষকে আগলায়ে বুকের মাঝে জড়ায়ে ধরে রাখতে চাই ।

not always.
প্রিয় মানুষের সাথে একটা ডিসট্যান্স থাকা আলো।
তাহলে আকর্ষণটা থাকে।

24/7, 30 days in a month, all year long একসাথে থাকতে হলে
I'm sure I'll lost my interest.

একটু একটু করে আমা থেকে দূরে চলে যায় টের পাইনা !!!

ওই যে বললাম, অতি ভোজনে অরুচি হয়।
অল্প অল্প খেলে এপিটাইট থাকে।

অতি কাছে আসলেতো, দূরে যেতেই হবে।
খুব কম মানুষ পারে সম্পর্ক কে প্রতিনিয়ত নতুনত্ব করে রাখতে।

বেশির ভাগ মানুষই একটা একঘেয়েমি জীবন যাপন করে।
যেটা কখনোই কাম্য না।

গানটা সুন্দর, কবিতার সাথে যায়।


১৮| ১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পারিপার্শ্বিকতা, জীবন তাকে বদলে যেতে বাধ্য করে।
......................................................................................
পারিপার্শ্বিকতা, মানুষকে জীবনের মাঝে ঝংকার তুলে
প্রতি দিনের কাজের মাঝে বিশৃংখলা তূলে, কারও বা
তৃপ্তির বিকাশ ঘটায় !
তাই বলে প্রিয়তমার হাত একটু একটু করে হালকা হয়ে যাবে
মানতে পারিনা , বুকের মাঝে তখন অন্যরকম সুর বাজে !

.........................................................................................
আমি এখনও জানিনা ইউরোপের মেয়েরা বাস্তবিক জীবনে
কি ধরনের শিক্ষা পায় । কিন্ত দেখছি , শিখছি
ভালোবাসার ক্ষেত্রে তারা দারুন এগ্রেসিভ,
নিজ স্বামীকে , সন্তানকে এক মূর্হুত হাতছাড়া করতে চায়না,
স্বামীকে দিনের মধ্যে অন্তত ২০/৩০ বার চুমু খেয়ে
স্মরন করায়ে দেয়,
আমি তোমায় ভালবাসি ।

১৯| ১৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ১২:১৫

মিরোরডডল বলেছেন:





তাই বলে প্রিয়তমার হাত একটু একটু করে হালকা হয়ে যাবে
মানতে পারিনা , বুকের মাঝে তখন অন্যরকম সুর বাজে !


প্রিয়তমা একটু একটু করে দূরে চলে যায় কখন?
একশো একটা কারণ থাকতে পারে।
সেই কারণগুলো যাই হোক না কেনো, মূল বিষয়টা হচ্ছে কোন কারণে তাদের মাঝে অনুভূতি আর আগের মতো কাজ করে না।
প্রিয় তাকে কষ্ট দিয়েছে বা হতাশ করেছে। চাওয়া পাওয়া ম্যাচ করেনা।
কমপিট্যাবিলিটি নেই।

There can be so many reasons.
এটা প্রিয়র ক্ষেত্রেও হতে পারে।
একটা সুইট রিলেশন বিটার হবার চেয়ে সময় থাকতে দূরে চলে যাওয়া মঙ্গল।
Look, therefore you're missing her.

২০| ১৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

মিরোরডডল বলেছেন:





ভালোবাসার ক্ষেত্রে তারা দারুন এগ্রেসিভ,

Love means aggressiveness.
কাছের মানুষ পাশে থাকলে তাকে স্পর্শের মাঝে রাখবে, আদর করবে এটাই স্বাভাবিক।

কিন্তু নিজের করে পাওয়া বলে কুক্ষিগত করে রাখা, ডমিনেইট করা, সবকিছুতেই ইন্টারফিয়ার করা, এগুলো আমার কাছে শ্বাসরুদ্ধকর মনে হয়।
everyone needs their space to breathe.

ভালো থাকবে শঙ্খচিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.