| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
েমেেঘলা আকাশ
সব সময় আননদ ছড়িয়ে দিতে চাই সবার মাঝে........।
আসিফ মহীউদ্দিনকেও গ্রেপ্তার করেছে পুলিশ
তিন ব্লগারকে গ্রেপ্তারের পর অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রতিক্রিয়ার মধ্যে আসিফ মহীউদ্দিনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্লগার আসিফকে বুধবার সকালে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডেকে নেয়া হয় বলে তার ঘনিষ্ঠরা জানান।
তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম।
হেফাজতে ইসলাম দাবি তোলার পর দুদিন আগেই গ্রেপ্তার করা হয় তিন ব্লগারকে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
২|
০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫
রাহী আবদুল্লাহ বলেছেন: আমি কিছুই বলবোনা-শুধু আসিফ মহিউদ্দীনের জন্য কান্না করবো
০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯
েমেেঘলা আকাশ বলেছেন: ভাই আমিও কিছুই বলবোনা খালি নিউজটা পড়ে জানাতে ইচ্ছা করলো...
৩|
০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০
লেহালুয়া বলেছেন: মগাচিপ গ্রেফতার .....আলহামদুলিল্লাহ।
৪|
০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: আস্তিকতা বা নাস্তিকতার সঙ্গে ভালো-মন্দের সম্পর্ক কি? যুদ্ধাপরাধীদের বিচার দাবির সঙ্গে আস্তিকতা বা নাস্তিকতার সম্পর্ক কি? নাস্তিক ঘোষণা করার বিধান ধর্মে নাই। একজন নাস্তিক সারাজীবন নাস্তিক নাও থাকতে পারেন। আমাদের মোল্লারা ধর্মটাও জানে না ঠিকমতো। বেশির ভাগ মোল্লাই ধর্মটাকে বেঁচে খায়।
যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নকে ধামাচাপা দিতে নোংরা রাজনৈতিক চালের অংশ হিসেবে আস্তিকতা-নাস্তিকতার অবান্তর ইসু্টি টেনে এনেছেন আমার দেশ তথা আ্মার পাকিস্তানের সম্পাদক মাহমুদুর রহমান। লাল সালুর মজিদ যেমন স্কুল প্রতিষ্ঠার উদ্যেগ নেওয়া তরুণের প্রতি অবান্তর প্রশ্ন ছুঁড়েছিলেন 'ওই মিয়া, তোমার দাড়ি কই??
মাহমুদুর রহমানও তেমনি প্রশ্ন ছুঁড়েছেন, 'তোমরা যে আন্দোলন করছো, তোমাদের দাড়ি কই?" মজার ব্যপার মাহমুদুর রহমানেরও কোনো দাড়ি নেই। এরা হলো মোনাফেক। আমাদের সমাজের লোকজনের কাছে এই মোনাফেকদের কথাই বড় হয়ে গেছে। মাহমুদুর রহমানের মতো মোনাফেকদের যদি বিপুল অর্থবিত্ত বা কোনো সুবিধা দেওয়া হয়, তিনি নগদে সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবেন। এদের কোনো নীতি আছে?? আজ এরাই ইসলামের ইজারাদার ?
Click This Link
০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯
েমেেঘলা আকাশ বলেছেন: ভাই নাস্তিকতার জায়গায় নাস্তিকতা থাকুক কিন্তু তার বাইরে গেলে সেটা বাড়াবাড়ি। আপনি নাস্তিক তাই বলে আপনার কোন আধিকার নাই অন্য কারো ধর্ম নিয়ে বাজে কথা বলার....
৫|
০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: অন্য কোনো ধর্ম নিয়ে উগ্রভাবে কথা বলা আমি নিজেও সাপোর্ট করি না। শুধু ধর্ম কেন, যেকোনো বিষয়েই উগ্রতা খারাপ। তাই বলে আমি ওদের শাস্তির দাবিও সমর্থন করি না। কারন, নাস্তিকরাও তো দাবি করতে পারে , তাদের অনুভূতিকে আঘাতকারীদের বিচার দাবি করার । পারে না কি??
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৭
েমেেঘলা আকাশ বলেছেন: পারে কিন্তু যখন তারা অন্য কোনো ধর্ম নিয়ে কথা বলে তখনই সাধারন মানুষ তাদের নিয়ে কথা বলে...
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০
সাইবার অভিযত্রী বলেছেন: সাম্প্রদায়িক বিদ্বেষী কারা ?
একজন মুসলমান যদি হিন্দু ধর্মের দেব-দেবীকে গালি দেয়, তবে ইসলামের দৃষ্টিতেই সেটা একটা অপরাধ । কোরাণ শরীফে এর স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে ।
আর রাষ্ট্রীয়-সামাজিক-মানবিকতার দৃষ্টিতে একটি ধর্ম বিশ্বাসের লোক অন্য বিশ্বাসের লোকদের নিয়ে কটাক্ষ করলে সেটা সাম্প্রদায়িক বিদ্বেষ, হানাহানির উষ্কানী ।
তাই নাস্তিকতায় বিদ্বেষীরা যখন ইসলামকে বিদ্রুপ করে সেটা পরিষ্কার সাম্পরদায়িক উষ্কানী । মানবতা বিরোধী বিদ্বেষী আচরণ ।
Click This Link