| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কামাল প্রয়াস
বৃষ্টি এলে শান্তি মলে, পাতায় বাজে নূপুর
বৃষ্টি পরে বৃষ্টি পরে সকাল থেকে দুপুর
বৃষ্টি এলে ছাতা মেলে পথিক ছুটে কাজে
বৃষ্টি এলে খুকি পরে নূপুর নতুন সাজে।
বৃষ্টি নতুন কৃষ্টি আনে গায়ের পথে কাদা
বৃষ্টি এলে দৃষ্টি মেলে চলতে গেলেই বাধা
বৃষ্টিতে পাই ব্যাঙের ডাক, কদম, কেয়া ফুল
বৃষ্টি এলে সুখের বানে আনন্দে খায় দোল।
©somewhere in net ltd.