নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মার শান্তি কোথায়

আত্মার শান্তি কোথায় › বিস্তারিত পোস্টঃ

ছারপোকা

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯



কামাল প্রয়াস

বাপরে বাপ ছারপোকা সব

রাতের বেলা আসছে

কুটুস কুটুস দিচ্ছে কামড়

রক্ত ভাল বাসছে।

ছোট ছোট কালো কালো

ডাসা ডাসা পোকা

ঘুমের ঘরে অন্ধকারে

দিচ্ছে তোমায় ধোকা।

ঘুমিয়ে গেলেই তোমার গায়ের

রক্ত চুষে খাচ্ছে।

দল বেঁধে সব তোমায় ওরা

মরার মতই পাচ্ছে।

থাকে ওরা চিপায় চাপায়

লুকিয়ে কাপড় কোণে

ক্ষত দেয়াল, নোংরা জায়গায়

বাঁচার স্বপ্ন বোনে।

কামড় খেয়ে ব্যাথা পেয়ে

যখন পেলে টের।

তখন ওরা যাচ্ছে চলে

রক্ত চুষে ঢের।

ছারপোকারা রক্ত চুষা

রক্তচুষার দল।

কেমন করে ওদেরকে আজ

মারতে হবে বল?



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.