নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মার শান্তি কোথায়

আত্মার শান্তি কোথায় › বিস্তারিত পোস্টঃ

মশা

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯



কামাল প্রয়াস

হায়রে মশা করুণ দশা

ঘরের ভিতর বাহির,

কানের কাছে গুনগুনিয়ে

নিজকে করে জাহির।

ঘরের ভিতর এবং বাহির

মশার করুণ দশা,

একটু খানি আরাম করে

যায় না শোয়া বসা।

টেবিল জুড়ে, বইয়ের তাকে

গুনগুনানী মশা,

মশার জন্য আরাম করে

যায় না কোথাও বসা।

যায় না পড়া যায় না লেখা

করবটা কী বল?

ঐ দেখনা করছে মিছিল

উড়ছে মশার দল।

মশার জ্বালা চতুর্দিকে

হয় না কয়েল কাজ।

তাড়িয়ে দিলেও আসবে আবার

নেই তো ওদের লাজ।

মারতে মশা নিজের গায়ে

দিলাম কষে চড়।

নিজেই শেষে পেলাম ব্যাথা

লাগছে মশার ডর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.