| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক
মায়ের পরশ পাই না এখন
এই পৃথিবীর মাঝে,
মনের ভিতর ব্যাথার নূপুর
বাজে সকল কাজে।
মা যে আমার হারিয়ে গেলেন
অনেক দূরের দেশে,
পালন করে বড় করে
আমায় ভালবেসে।
দুই
আসবে না মা, হাসবে না আর
বাসবে না আর ভালো,
অনেক আগেই হারিয়ে গেলেন
এই পৃথিবীর আলো।
এই পৃথিবীর আলো মাঝে
আমার এখন বাস,
মায়ের দোয়া ভালোবাসায়
করি নতুন চাষ।
দু’হাত তুলে দোয়া করি
মায়ের সুখের জন্য,
মায়ের আদর সোহাগ পেয়েই
জীবন হলো ধন্য।
©somewhere in net ltd.