| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কামাল প্রয়াস
বাজার গরম, মাজার গরম
গরম হাজার লোক,
রাস্তা-ঘাটে চলতে গেলে
ভয়ে গিলি ঢোক।
আন্দোলনে রাস্তা গরম
গরম পুলিশ র্যাব,
হরতালে দেয় পুড়িয়ে গাড়ি
বাস কিংবা ক্যাব।
বাজার গরম দ্রব্যমূল্যে
মাজার গরম টাকায়,
কত্তো মানুষ, কতো দিকে
জীবন তাদের হাঁকায়।
দেশটা গরম রাজনীতিতে
গুম, হত্যা, খুনে,
মিথ্যাচারের গরম হাওয়া
কে, কার কথা শুনে।
এত্তো গরম দেখে দেশে
হাফ ছেড়ে চাই বাঁচতে,
খোদাদ্রোহী নেতার কথায়
চাই না কভু নাঁচতে।
©somewhere in net ltd.