নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহানাম০০৭

সত্যিকার প্রেম সবকিছুর উপরে।...প্রিয় মানুষের প্রেমের জন্য আকুল হওয়ার পরও নিজেকে যোগ্যতা বা ক্ষমতার ক্ষেত্রে আত্মপ্রশ্নে যাচাইয়ের মধ্যে রেখেছেন তিনি। তাইতো দিনের শেষে আবারো দ্বারস্ত হই শাহ্

মহানাম০০৭

‘‘যে গুণে বন্ধুরে পাব, সে গুণ আমার নাই গো, যে গুণে বন্ধুরে পাব”

মহানাম০০৭ › বিস্তারিত পোস্টঃ

কার্ত্তিকের গান

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫



এই পথ, কত চেনা—একদিন অচেনা হবে

এই ধুলোর গাদা, জ্যোত্স্না আর কুয়াশার মাখামাখি

দূর পাহাড়ি চা-বস্তির আলো ঝলমলে কীর্ত্তনোৎসব

আধপ্রহরের পথে- ছড়া আর ফসলিমাঠ

একদিন পেরুনো হবেনা আর

এই ক্ষয়িষ্ণু দেহ কত আর দেবে সায়

এই প্রিয় কোলাহল- একদিন অসহ্য হবে জানি

এই যৌবনের দোহাই, এই বিশাল পটুতা

সব জানি ছেড়ে ছুড়ে পালাবে একদিন

আজ যাদের সংগতে একাত্ম আর উৎসাহিত জীবন

তারাও ভূলে বসবে এই দিন

এই যে প্রিয় পথ—কত মারিয়েছি অনায়াসে

কুয়াশা-রোদ-বৃষ্টি-ঝড়ে।



তুমিতো জানোনা রাধে

কি যন্ত্রণা আগলে রেখে

গেয়ে যাই তোমায় জাগানিয়া সুর

অতঃপর আরতি-বন্দনা

তুমিতো জানো না প্রিয়ে

কি দারুণ প্রখরতায়- ছোঁয়ে যাই

তোমার নিত্য অবারিত বাসর

তারপর ক্লান্তি রচনা...।

তুমি ভুল বুঝে ঠেলো দূরে

বুঝাতে পারিনা তোমায়

কামনার বুহ্যভেদে আমি করিয়াছি ভালবাসার জয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.